News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের পছন্দের খাবারের উপর বিধিনিষেধ আরোপ করতে চায় না কেনদ্র : রাজনাথ সিং
Image

মানুষের পছন্দের খাবারের উপর বিধিনিষেধ আরোপ করতে চায় না কেনদ্র : রাজনাথ সিং

আইজ়ল, ১৩ জুন (হি.স.) : মানুষের পছন্দের খাবারের উপর কোনও বিধিনিষেধ আরোপ করবে না কেন্দ্রীয় সরকার| মঙ্গলবার মিজোরামে রাজভবনে বসে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| গবাধি পশু নিয়ে কেন্দ্রীয় সরকারের নয়া বিধির বিরুদ্ধে বিক্ষোভ দেখা দিয়েছে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে| কারণ এই রাজ্যগুলির প্রধান খাদ্যই হল গোমাংস| আর এই প্রতিবাদের অংশ হিসেবে সেখানে এদিন একটি বিফ পার্টির আয়োজন করা হয়| হাজার হাজার মানুষ ওই অনুষ্ঠানে যোগ দেয়|
এরই মাঝে এদিন সীমান্ত এলাকার পরিস্থিতি পর‌্যালোচনা করতে সেখানে উত্তর-পূর্বের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন রাজনাথ সিং| এরপর সাংবাদিক বৈঠক করার সময় গবাদি পশু সংক্রান্ত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে| এর উত্তরে তিনি বলেন, ‘‘মানুষের পছন্দের খাবারের উপর বিধিনিষেধ আরোপ করতে চায় না কেন্দ্র|’’ উত্তর-পূর্বের রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গ, কেরল, কর্নাটকের মতো রাজ্যেও ওই বিধি নিয়ে প্রতিবাদ দেখা দিয়েছে| এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুও আশ্বাস দিয়েছিলেন, মানুষের পছন্দের খাবার অধিকারে হস্তক্ষেপ করবে না| এছাড়া মানয়ানমার ও মিজ়োরামের মধ্যে অবাধ যাতায়াত যাতে শুরু করা যায় তার জন্য নয়া নীতি আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top