News Flash

  • Home
  • Uncategorized
  • গণধর্ষণের পর যুবতীকে হত্যা
Image

গণধর্ষণের পর যুবতীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷ যুবতীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানার অধীন গামাইছড়া এলাকায়৷ ঘটনায় গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ ঘটনার বিবরেেণ জানা গিয়েছে তুলামুড়া থানার অধীন কুকিছড়া এলাকার আঠার বছরের যুবতী বুধবার থেকে নিখোঁজ ছিল৷ বুধবার সকাল দশটায় থলিবাড়ী কুম্ভাছড়া এলাকায় বাবার সাথে দেখা করতে গিয়েছিল মেয়েটি৷ বাবা কুম্ভাছড়া এলাকায় জুমচাষ করতেন৷ মেয়ে বাবার সাথে দেখা করে ঘরের জন্য কিছু সব্জি নিয়ে বাইসাইকেল দিয়ে দুপুর বারোটায় বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা দেয়৷ রাত নয়টা বেজে যাওয়ার পর বড় বোন বাবাকে ফোন করে জানায় বোন বাড়ি ফিরেনি৷ খোঁজাখুজি শুরু হয় চারিদিকে৷ কুম্ভাছড়া থেকে বাড়ী কুকিছড়া পর্যন্ত ফাড়ি পথ রয়েছে৷ প্রায় এক ঘন্টার রাস্তা৷ চারিদিকে রাবার বাগান৷ আর তার মাঝপথ দিয়ে গ্রামের রাস্তা থলিবাড়ী যাওয়ার৷ বৃহস্পতিবার সকাল থেকে সেই রাস্তাধরে খোঁজাখঁুজি করতে থাকেন পরিবারের লোকজন৷ হঠাৎই দেখতে পায় জঙ্গলে একটি মৃতদেহ পড়ে রয়েছে৷ রাস্তার একপাশে জঙ্গলে পড়ে রয়েছে জুতো এবং বাইসাইকেল৷ খবর দেয়া হয় তৈবান্দাল পুলিশ ফাঁড়িতে৷ পুলিশ সেখানে পৌঁছে৷ খবর পেয়ে যায় উদয়পুর মহকুমা এবং সোনামুড়া মহকুমার পুলিশ আধিকারীকরাও৷ সনাক্ত করা হয় মৃতদেহটি৷
মৃতদেহ দেখে স্পষ্ট বোঝা যায় দুসৃকতীরা পাশবিকতা চরিতার্থ করছে তার উপর৷ গণধর্ষণ করার পর হত্যা করা হয়েছে৷ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ণ রয়েছে৷ গলায় উড়না দিয়ে ফাঁস দেওয়া হয়৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ণ তুলেন এলাকার জন্য৷ দুপুর একটায় খবর পাওয়ার পর পুলিশ কোন তদন্ত না করেই মৃতদেহটি মর্গে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করে৷ তাতে বাধা দেয় এলাকার জনগণ৷ জনগণের বক্তব্য ঘটনার তদন্ত করা হোক৷ ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আনা হোক৷ কিন্তু, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারীক বাবুল দাস ঘটনাটি সাধারণ ভাবে নেওয়ার চেষ্টা করেন৷ যার ফলে এলাকার জনগণ বিজেপির উদয়পুর মহিলা মোর্চা সহ অন্যান্য নেতৃত্বের নজরে নেন বিষয়টি৷ খবর পেয়ে বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব ঘটনাস্থলে ছুটে যান৷ জনগণের দাবী মোতাবেক তদন্তে নামানো হয় ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড৷ পুলিশের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর তদন্ত করতে গিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূরে পরেশ মুড়াসিংয়ের বাড়ী পর্যন্ত ঘুরে আসে৷ বিপ্লব দেব ঘটনার তীব্র নিন্দা করেন৷ আশ্বাস দেন ঘটনার সুষ্ঠু তদন্ত করে পুলিশ সঠিক অপরাধীকে সনাক্ত করবে৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top