News Flash

  • Home
  • Uncategorized
  • অবিলম্বে কড়া অভিবাসন নীতি চালু করা প্রয়োজন, লন্ডনে হামলায় ট্রাম্প
Image

অবিলম্বে কড়া অভিবাসন নীতি চালু করা প্রয়োজন, লন্ডনে হামলায় ট্রাম্প

ওয়াশিংটন, ৪ জুন (হি.স.) : অবিলম্বে কড়া অভিবাসন নীতি চালু করা প্রয়োজন বলে ফের সরব হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।লন্ডনে সন্ত্রাসবাদী হামলার নিন্দা করে হামলার পরই টুইটারে সরব হন মার্কিন প্রেসিডেন্ট। আদালতকে আমাদের অধিকার ফিরিয়ে দিতেই হবে। বিপদের মুহূর্তে ব্রিটেনের পাশে থাকার বার্তা দিয়েছে  মার্কিন পররাষ্ট্র দফতরও ।

এদিন ব্রিটেনের নাম না করে নিজের টুইটার অ্যাকাউন্টে অভিবাসন নীতির প্রয়োজনীয়তা বোঝাতে তিনি লেখেন, ‘এখনও সময় আছে, বুদ্ধি খাটান, সতর্ক হোন। আরও কড়া হতে হবে আমাদের। দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে অবিলম্বে কড়া অভিবাসন নীতি চালু করা প্রয়োজন।’ সেই সঙ্গে শনিবারের হামলার ঘটনায় ব্রিটেনবাসীকে সমবেদনা জানান ট্রাম্প । টুইটারে তিনি লেখেন, ‘এই বিপদে সময় ব্রিটেনকে সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। সে যে কোনও প্রয়োজনই হোক না কেন। আমরা আপনাদের পাশে আছি। ভগবান সকলের মঙ্গল করুন।’

এই বিপদের মুহূর্তে ব্রিটেনের পাশে থাকার বার্তা দিয়েছে  মার্কিন পররাষ্ট্র দফতর। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নউয়ার্ট বিবৃতি জারি করে বলেছেন, ‘প্রত্যেক মার্কিন নাগরি ব্রিটেনবাসীর পাশে আছেন। বরকম সাহায্য দিতে প্রস্তুত আমরা।’ ব্রিটেনের পরিস্থিতির দিকে ট্রাম্প প্রশাসন নজর রাখছে বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র শন স্পাইআর।

প্রসঙ্গত, এ বছর জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সুদান, সোমালিয়া এবং ইয়েমেন— এই সাতটি মুসলিম দেশের মানুষের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন দেশের ৪৫তম প্রেসিডেন্ট ট্রাম্প। তবে নিম্ন আদালতে ধাক্কা খায় তাঁর অভিবাসন নীতি। যত তাড়াতাড়ি সম্ভব অভিবাসন নীতিকে ফিরিয়ে আনতে সম্প্রতি দেশের সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছেন তিনি। লন্ডন ব্রিজ হামলাকে হাতিয়ার নতুন করে সেই বিতর্কই খুঁচিয়ে তুলেছেন তিনি।

শনিবার পরব পর তিনটি হামলায় কেঁপে ওঠে এই ব্রিটিশ নগরী। প্রথমে লন্ডন ব্রিজের কাছে গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পরে, লন্ডনের বোরো মার্কেটে ছুরি নিয়ে হামলা চালানো হয়। তৃতীয় যে হামলাটি হয়েছে ভক্স হলের কাছে ।বার্মিংহামে ভারত-পাক ম্যাচের আগে এই হামলায় মৃত কমপক্ষে নয় জন। তিন জঙ্গিও রয়েছে মৃতদের মধ্যে। এক পুলিশকর্মী সহ গুরুতর জখম প্রায় ৩০ জন। মধ্য লন্ডনের ছ’টি হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে বলে টুইটারে জানিয়েছে লন্ডন অ্যাম্বুলেন্স পরিষেবা দফতর। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলার পরিপ্রেক্ষিতে লন্ডন ব্রিজের উভয়দিকেরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনার দায় স্বীকার করেছে আইএসআইএস।-

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top