News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের কৃষকরা বাম আমলে বঞ্চিত, অভিযোগ বিজেপি কিষাণ মোর্চার নেতাদের
Image

রাজ্যের কৃষকরা বাম আমলে বঞ্চিত, অভিযোগ বিজেপি কিষাণ মোর্চার নেতাদের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩১ মে৷৷ রাজ্যের কৃষকরা বর্তমান সরকারের আমলে বঞ্চিত৷ বিজেপি খোয়াই জেলা কিষাণ মোর্চার উদ্যোগে তেলিয়ামুড়া অশ্বিনি কুমার স্মৃতি কমিটিউটি হলে সম্মেলনে বক্তরা এই বক্তব্য তোলে ধরেন৷ এ দিনের সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি জহর সাহা, রাজ্য বিজেপির সহ সভাপতি সুবল ভৌমিক, রাজ্যে মহিলা সভানেত্রী কল্যানী রায় সহ খোয়াই জেলার সাধারণ সম্পাদক বিকাশ দেববর্মা সহ ৩ অন্যান্য নেতৃত্ববৃন্দ৷ এদিনের আয়োজিত সম্মেলনে খোয়াই জেলার ৬টি কিষাণ মোর্চার তিন শতাধিক সদস্যরা প্রতিনিধিত্ব করেন৷ প্রতিটি মোর্চার সভাপতিরা সম্মেলনে এলাকার সমস্যাগুলি তোলে ধরেন৷ খোয়াই জেলার কৃষকেরা বর্তমান বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থায় সার, বীজ, সেচ সহ কৃষিজ বিভিন্ন ব্যবস্থা থেকে বঞ্চিত৷ এদিনের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে সভানেত্রী কল্যানী রায় বলেন, রাজ্যের কৃষকদের সমস্যা সমাধানে বিজেপি তাদের পাশে থাকবে৷
এছাড়া এদিনের সম্মেলনে সহ সভাপতি সুবল ভৌমিক বলেন, রাজ্যের মানুষদের কর্মসংস্থানের অভাব৷ তাই সাধারন মানুষের কাজে অভাব থাকায় রেগা কাজের উপর নির্ভরশীল থাকতে হয়৷ দেশের অন্যান্য রাজ্যে কর্মসংস্থানে অভাব নেই৷ তারা ওই সকল রাজ্যের মানুষেরা রেগা কাজের উপর ঝোক কম৷ রাজ্যের মানুষ রেগা কাজ করছে৷ এদিনের সম্মেলনে বক্তব্য রাখেন রাজ্যে কিষান মোর্চার সভাপতি জহর সাহা৷ তিনি তার বক্তব্য বর্তমান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন৷ তিনি আরো বলেন কৃষিমন্ত্রীর এলাকার কৃষকেরা সরকারী নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত৷ দীর্ঘ বাম শাসন ব্যবস্থায় কৃষকদের অবস্থা খুবই করুন৷ তিনি ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্টকে হঠাতে কাজ করার অহ্বান রাখেন৷

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top