News Flash

  • Home
  • Uncategorized
  • সবজ়ারের মৃত্যুর পরে ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা
Image

সবজ়ারের মৃত্যুর পরে ফের উত্তপ্ত উপত্যকা, কাশ্মীরে বন্ধ ইন্টারনেট পরিষেবা

শ্রীনগর, ২৮ মে (হি.স.) : হিজ়বুল মুজাহিদিন জঙ্গি সবজ়ার আহমেদ ভাটের মৃত্যুর পরে ফের উত্তপ্ত উপত্যকা । নিরাপত্তার খাতিরে উপত্যকা জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। অনন্তনাগ, বুদগাঁও, গন্দরওয়াল ও পুলওয়ামা সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে ক্ষুব্ধ জনতার। সবজ়ারের মৃত্যুর প্রতিবাদে আজ রবিবার থেকে দুদিন ধরে উপত্যকায় বনধের ডাক দেওয়া হয়েছে হুরিয়ত কনফারেন্সের তরফে। স্থানীয় প্রশাসনের তরফেও কড়া নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন এলাকায়।
গতবছর বুরহানের মৃত্যুর পরে তৎকালীন হিজবুল নেতা জাকির মুসা সবজারকে নেতা বাছে । সবজার সম্প্রতি শ্রীনগরে ঘুরে যায়। কাশ্মীরে বনধ করার পরিকল্পনা করেছিল সে। সেই ফাঁকে পরিস্থিতি গোলমেলে করার মতলব করা হয়েছিল। এই সবজ়ারের মৃত্যুর পরে নিরাপত্তার খাতিরে উপত্যকা জুড়ে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। অনন্তনাগ, বুদগাঁও, গন্দরওয়াল ও পুলওয়ামা সহ বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে ক্ষুব্ধ জনতার। সবজ়ারের মৃত্যুর প্রতিবাদে আজ থেকে দুদিন ধরে উপত্যকায় বনধের ডাক দেওয়া হয়েছে হুরিয়ত কনফারেন্সের তরফে। স্থানীয় প্রশাসনের তরফেও বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে ।
প্রসঙ্গত, গতবছরের জুলাইয়ে হিজবুল মুজাহিদিন জঙ্গি কম্যান্ডার বুরহান ওয়ানিকে এনকাউন্টারে নিকেশ করে নিরাপত্তরক্ষী বাহিনীর জওয়ানরা। তারপর গত একবছরে দফায় দফায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে জম্মু ও কাশ্মীর। তারই মাঝে শনিবার হিজবুল মুজাহিদিন জঙ্গি তথা বুরহান ওয়ানির উত্তরসুরী সবজার আহমেদকে নিরাপত্তারক্ষীরা খতম করেছে। পুলিশের সূত্র বলছে, সবজার আহমেদ ওরফে আবু জরার পুলওয়ামার ত্রালে নিরাপত্তাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে। সে একটি বাড়িতে লুকিয়ে ছিল। নিরাপত্তারক্ষীরা সেই বাড়ি ঘিরে ফেলে। সঙ্গে ছিল আরও দুই জঙ্গি। তাদের মধ্যে এক পাকিস্তানি জঙ্গিও ছিল বলে জানা গিয়েছে। এদের সকলকেই ঘরিরে ফেলে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা।শুক্রবার সন্ধ্যা থেকে ত্রাল এলাকায় অপারেশন শুরু হয়। এদিন সকালেও পুলিশ-জঙ্গি গুলি বিনিময় চলেছে। শনিবার দুপুরেও পুলিশের এনকাউন্টারের খবর এসেছে।আহত হয় ১২ জন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top