News Flash

  • Home
  • Uncategorized
  • মৌলবাদীদের কড়া অবস্থানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর থেকে সরানো হল ন্যায়ের দেবীর মূর্তি
Image

মৌলবাদীদের কড়া অবস্থানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর থেকে সরানো হল ন্যায়ের দেবীর মূর্তি

ঢাকা, ২৬ মে (হি.স.) : ফের মৌলবাদীদের আন্দোলনের কাছে নত হল বাংলাদেশ সরকার| টানা কয়েক মাসের বিক্ষোভ, আন্দোলনের পর অবশেষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বর থেকে সরানো হল ন্যায়ের দেবীর মূর্তি | প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় শুক্রবার ভোরে, মূর্তিটি অক্ষত অবস্থায় ক্রেনে করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়| মূর্তিটি সুপ্রিম কোর্টেরই অন্য কোনও অংশে অথবা জাতীয় সংগ্রহশালায় রাখা হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহৱুবি আলম|
গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বরে বসানো হয়েছিল মৃণাল হকের তৈরি করা মূর্তিটি প্রথম বসানো হয়| খোলা চুল, পরনে শাড়ি, চোখ বাঁধা, বাঁ হাতে তুলাদণ্ড এবং ডান হাতে তরোয়াল ধরে দণ্ডায়মান মূর্তিটি গ্রিক পূরাণের ন্যায়ের দেবী থেমিসের আদলে তৈরি| কিন্তু মূর্তি বসানোর পর থেকেই বিভিন্ন মৌলবাদী দল এবং কট্টরপন্থীদের প্রতিবাদ শুরু হয়| তাদের দাবি ছিল, ইসলাম ধর্মে যে কোনও ধরনের মূর্তি পূজা নিষিদ্ধ| তাই মূর্তি সরানোর দাবিতে মিটিং, মিছিল, পথ অবরোধ, বিক্ষোভ চলে ঢাকা জুড়ে| এবিষয়ে মৌলবাদিদের কড়া অবস্থানে শেষ পর‌্যন্ত দেশে শান্তি বজায় রাখতে মূর্তি সরাতে সম্মত হয় বাংলাদেশ সরকার|
সেই মতো বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সব কটি গেট বন্ধ হয়ে যাওয়ার পর মধ্যরাত থেকে মূর্তি সরানোর কাজ শুরু করে পুরকর্মীদের ১০১২ জনের দল| মূর্তিটি সুপ্রিম কোর্টেরই অন্য কোনও অংশে অথবা জাতীয় সংগ্রহশালায় রাখা হতে পারে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহৱুবি আলম| তিনি আরও বলেছেন, আদালতের সামনে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মূর্তি সরানোর নির্দেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহা| সরানোর সময় যাতে মূর্তির কোনও ক্ষতি না হয় সেজন্য পুরো সময়টা তদারক করেন মূর্তির ভাস্কর মৃণাল হক| সরানোর ঘটনা নিয়ে সেভাবে মুখ না খুললেও হক বলেছেন, কোনও রকম অশান্তি এড়াতেই এই পদক্ষেপ করেছে সরকার| তবে মূর্তিটি কোনও গ্রিক দেবীর নয়, শাড়ি পরিহিতা বাঙালি রমণীর বলে ফের এদিন জানান হক|
এদিকে, মূর্তি সরানোয় পাল্টা প্রতিবাদ শুরু হয়েছে | এদিন সকাল থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে| মধ্যমপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সকাল ১১টা নাগাদ বিক্ষোভ মিছিলও আয়োজন করে |

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top