News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে হামলার পরিকল্পনা করছে ২০-২১ জন লস্কর জঙ্গি, রেড অ্যালার্ট দিল্লিতে
Image

ভারতে হামলার পরিকল্পনা করছে ২০-২১ জন লস্কর জঙ্গি, রেড অ্যালার্ট দিল্লিতে

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): ভারতে বড়সড় হামলার পরিকল্পনা করছে ২০-২১ জন লস্কর-ই-তৈইবা জঙ্গি| এই মর্মে সতর্ক করা হল দিল্লি, মুম্বই সহ চার রাজ্যের পুলিশকে| রাজধানীতে ইতিমধ্যে জারি করা হয়েছে লাল সতর্কতা| কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-এর নির্দেশে সন্ত্রাসবাদীরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে| কিছু জঙ্গি মুম্বই এবং দিল্লিতে গিয়েছে| কয়েকজন আবার পঞ্জাব এবং রাজস্থানে| জঙ্গিদের মূল উদ্দেশ্য হল ভারতে সন্ত্রাসবাদী হামলা ঘটানো|
সন্ত্রাসবাদী হামলা রুখতে দিল্লিতে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে| রাজধানীর বিভিন্ন রেল স্টেশন, মেট্রো স্টেশন, বিমানবন্দর, পর‌্যটকদের কাছে জনপ্রিয় হোটেল, জনবহুল বাজার, ধর্মীয় এলাকা প্রভৃতি জায়গার নিরাপত্তা বাড়ানো হয়েছে| দিল্লির পাশাপাশি সতর্ক করা হয়েছে মুম্বই, পঞ্জাব এবং রাজস্থান পুলিশকে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top