News Flash

  • Home
  • Uncategorized
  • তপ্ত সাহারানপুরে যাওয়ার অনুমতি পেলেন না রাহুল গান্ধী
Image

তপ্ত সাহারানপুরে যাওয়ার অনুমতি পেলেন না রাহুল গান্ধী

লখনউ, ২৬ মে (হি.স.): দুই গোষ্ঠীর সংঘর্ষে রীতিমতো উত্তপ্ত উত্তর প্রদেশের সাহারানপুর| সংঘর্ষ বিধ্বস্ত সাহারানপুরের শাবিরপুর গ্রামে শনিবার যেতে চেয়েছিলেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী| তবে প্রশাসনের তরফে রাহুলকে অনুমতি দেওয়া হয়নি| অ্যাডিশনাল ডিরেক্টর অফ পুলিশ (ল অ্যান্ড অর্ডার) আদিত্য মিশ্র এ কথা জানিয়েছেন| পাশাপাশি সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (শাহারানপুর) বাবলু কুমার জানিয়েছেন, ‘কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীকে সাহারানপুর যাওয়ার অনুমতি দেওযা হয়নি|’ সাহারানপুরে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারও|
প্রায় ৪০ দিন আগে হিংসার সূত্রপাত| এরপর চলতি মাসের ৫ তারিখ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এক জন নিহত হন| আহত হয়েছেন ১৬ জন| এরপর মে মাসের ৯ তারিখ আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পুলিশের গাড়িতে, জখম হন অন্তত ১২ জন পুলিশ কর্মী| গত ২৩ মে গুলি করে খুন করা হয় এক জনকে, জখম হন দু’জন| শান্তি ফেরাতে প্রায় ৪০০ জন অ্যান্টি দাঙ্গা ফোর্স সাহারানপুরে পাঠিয়েছে কেন্দ্র|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top