বোকারো, ২৬ মে (হি.স.): রাতের অন্ধকারে ঝাড়খণ্ডের বোকারো জেলায় একটি রেল স্টেশনে হামলা চালাল এক দল মাওবাদী| বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিট নাগাদ বোকারোর ডুমরি ভিহার রেল স্টেশনে হামলা চালায় প্রায় ৫০ জন মাওবাদী| আগুন লাগিয়ে দেওযা হয় স্টেশনের সিগন্যাল সেট ও কমিউনিকেশন সিস্টেমে| এছাড়া মাওবাদী হামলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনও|
রাতের অন্ধকারে মাওবাদীদের তাণ্ডব চলার পর, শুক্রবার সকালেই ঘটনাস্থলে যান স্থানীয় থানার পুলিশ আধিকারিকরা| কু্যইক অ্যাকশন টিমের সঙ্গে ঘটনাস্থলে যান বোকারোর পুলিশ কমিশনারও| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রেল স্টেশনের তাণ্ডব চালানোর পর একটি পাম্ফলেট ফেলে রেখে গিয়েছে মাওবাদীরা| পাম্ফলেটে মাওবাদীরা উল্লেখ করেছে, রাজ্যের দু’টি ল্যান্ড অ্যাক্ট-এ পরিবর্তন আনার জন্যই তারা হামলা চালিয়েছে|
ঝাড়খণ্ডে রেল স্টেশনে মাওবাদী হামলা, ক্ষতিগ্রস্ত পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















