News Flash

  • Home
  • Uncategorized
  • অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার, জানালেন ইউপির নগর উন্নয়ন মন্ত্রী
Image

অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার, জানালেন ইউপির নগর উন্নয়ন মন্ত্রী

লখনউ, ২৬ মে (হি.স.) : অপরাধমুত্ত্ সমাজ থাকতে পারে না| কিন্তু, বিজেপি সরকার আগের সরকারের মতো অপরাধীদের মদতও দেয় না | বিজেপি সরকার অপরাধীদের মদত দেয় না| অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার| গ্রেটার নয়ডার জেওয়ার-ৱুলন্দশহর হাইওয়েতে একই পরিবারের চার মহিলাকে গণধর্ষণ ও একজনকে খুনের ঘটনায় সমালোচনার মুখে একথা বলেন, উত্তরপ্রদেশের নগর উন্নয়ন মন্ত্রী সুরেশ খান্নার |
মসনদে বসার পর থেকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলে আসছিলেন, রাজ্যে দুষ্কৃতীদের কোনও স্থান নেই| তারপরও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় অপরাধ ঘটে চলেছে| এরই মধ্যে বৃহস্পতিবার ভোর রাতে জেওয়ার-ৱুলন্দশহর হাইওয়েতে চার মহিলাকে গণধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে পুলিশ-প্রশাসন ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে| এ প্রসঙ্গে সুরেশ বলেন, এটা বড় রাজ্য| অপরাধমুক্ত সমাজ কোথাও থাকতে পারে না| কিন্তু, বিজেপিসরকার অপরাধীদের মদত দেয় না| অপরাধীদের শাস্তি দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার| যত প্রতিভাশালীই হোক না কেন, আইনের চোখে সবাই সমান| গণধর্ষণের ঘটনায়ও ব্যবস্থা নেওয়া হবে|
গতকাল একই পরিবারের দুই পুরুষ, চার মহিলা সদস্য ও দুই শিশু ৱুলন্দশহর হাইওয়ের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল| সেই সময় হানা দেয় দুষ্কৃতীরা| প্রত্যেককে বেধড়ক মারধর করা হয়| শ্লীলতাহানির পর চার মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ| বাধা দিতে গেলে এক পুরুষ সদস্যকে গুলি করে হত্যা করে দুষ্কৃতীরা| এরপর টাকা, গয়না নিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা| অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ|
নতুন সরকার আসার পর এই প্রথম এত বড় অপরাধের সাক্ষী থাকল উত্তরপ্রদেশ| তবে কড়া হাতে অপরাধ দমন করার বদলে রাজ্যের মন্ত্রীর মুখে এমন কথা শুনে চটেছেন অনেকেই| কংগ্রসের রাজ বব্বর বলেছেন, হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও রাজ্য সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ| খালি অজুহাত দিচ্ছে| আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারলে সরে যাওয়া উচিত|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top