News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম যাত্রাতেই তেজসে ক্ষত, খোয়া গেল ১২টি হেডফোন
Image

প্রথম যাত্রাতেই তেজসে ক্ষত, খোয়া গেল ১২টি হেডফোন

মুম্বই, ২৫ মে (হি.স) : ভারতীয় যাত্রীদের এখনও অনেক সভ্য হতে হবে| একটি মাত্র সফরের পরই তার প্রমাণ করল তেজস এক্সপ্রেস| গত সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে যাত্রা শুরু করার পর গোয়া হয়ে ফের মুম্বাই এ ফিরে আসার পর দেখা যায় তেজস থেকে উধায় হয়ে গেছে অন্তত ১২টি হেডফোন কয়েকটি ইনফোটেনমেন্ট স্ক্রিনও ভাঙাচোরা, নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে| এই ঘটনায় প্রমাণ করে সরকার ভারতের মাটিতে বিদেশের সবচেয়ে ভালো সুযোগগুলির ব্যাবস্থা করলেও তা ব্যবহারের যোগ্য নন সকলে|
ভারতের মাটিতে বিদেশিয়ানার এক টুকরো উদাহরণ তেজস এক্সপ্রেস| দ্রুতগামী এই ট্রেনে আছে , অটোমেটিক ডোর, প্রত্যেক আসনের জন্য ৯ ইঞ্চি ইনফোটেনমেন্ট স্ক্রিন, টি-কফি ভেন্ডিং মেশিন, ভ্যাকিউম বায়ো টয়লেট, টাচ ফ্রি ওয়াটার ট্যাপ| ট্রেনে এত সুবিধা| তা সত্ত্বেও প্রথমবার গোয়া থেকে মুম্বই ফিরে আসার পর ট্রেনের হাল দেখে আশ্চর‌্য রেলকর্তারা|
সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে ছাড়ে তেজস এক্সপ্রেস| রওনা দেয় গোয়া| গতকাল সেখান থেকে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে ফিরে আসে সেটি| ট্রেন পরীক্ষা করতে গিয়ে মাথায় হাত রেলকর্তাদের| কমপক্ষে ১২টি হেডফোনের খোঁজ পাওয়া যায়নি| কয়েকটি ইনফোটেনমেন্ট স্ক্রিনও ভাঙাচোরা, নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে| এই দৃশ্য দেখার পর রেলকর্তাদের ভাবনা, যাত্রীদের অনুরোধ করা হবে যাতে তাঁরা েট্রনের ক্ষতি না করেন|

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top