News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েলকাম হোম উজমা, টুইট বিদেশ মন্ত্রীর
Image

ওয়েলকাম হোম উজমা, টুইট বিদেশ মন্ত্রীর

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): ‘ওয়েলকাম হোম, ভারতের কন্যা|’ উজমাকে এ ভাবেই দেশে স্বাগত জানালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| ২০ বছরের ভারতীয় নাগরিক উজমা অভিযোগ করেছেন, মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে জোর করে বিয়ে করে তাহির আলি নামে এক পাকিস্তানি যুবক| বিয়ের পরেই তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির‌্যাতন করা হয়| কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও ভিসা| এমনকি জোর করে পাকিস্তানে আটকে রাখা হয়| অতঃপর দেশে ফিরতে চেয়ে চলতি মাসের ১২ তারিখ ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেন উজমা| তাঁর আবেদন মঞ্জুর করে বিচারপতি মহসিন আখতার কায়ানি উজমাকে পূর্ণ নিরাপত্তায় ওয়াঘা সীমান্ত পর‌্যন্ত পেঁৗছে দেওয়ার নির্দেশ দেন| বৃহস্পতিবার উজমাকে ভারতীয় দূতাবাসের তরফ থেকে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে ওয়াঘা সীমান্তে পেঁৗছে দেওয়া হয়| বৃহস্পতিবার সকালে ভারতীয় ভূখণ্ডে পা দিতেই উজমাকে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করেছেন, ‘ওয়েলকাম হোম ভারতের কন্যা| তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য আমি খুবই দুঃখিত|’
সূত্রের খবর, মালয়েশিয়াতে উজমা-র সঙ্গে আলাপ হয় তাহির আলি-র| প্রচুর মিথ্যে বলে গানপয়েন্টে জোর করে তাঁকে দিয়ে তাহির নিকাহনামায় সই করায় বলে অভিযোগ করেন উজমা| পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের সাহায্যে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন দায়ের করেন উজমা| ইসলামাবাদ হাইকোর্টের নির্দেশে অবশেষে দেশে ফিরল উজমা| দিদিকে উদ্ধারের জন্য কেন্দ্রের দ্বারস্থ হয়েছিলেন উজমার ভাই| তিনি জানিয়েছেন, বিদেশ মন্ত্রী অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন|

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top