News Flash

  • Home
  • Uncategorized
  • এখনও নিখোঁজ সুখই-৩০ : সেনাবাহিনীর ১৬টি দলের চিরুনি তালাশি অব্যাহত
Image

এখনও নিখোঁজ সুখই-৩০ : সেনাবাহিনীর ১৬টি দলের চিরুনি তালাশি অব্যাহত

গুয়াহাটি, ২৫ মে, (হি.স.) : রুটিন মহড়ায় আকাশে উড়ে নিখোঁজ সুখই-৩০ যুদ্ধবিমানকে নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ৩০০০ কিলোমিটার বেগী যুদ্ধবিমানখানা দুর্ঘটনাগ্রস্ত হয়েছে না-অন্য কিছু, তা নিয়ে ঘণীভূত হচ্ছে শঙ্কা। কেউ কেউ তাকে ভারত-চীন সীমান্তে পড়তে পারে বলে মনে করলেও পড়শি দেশ তা সরাসরি নস্যাৎ করে দিয়েছে।

গতকাল বুধবার স্থানীয়দের কথায় ধারণা করা হয়েছিল, অসমের শোণিতপুর জেলার মিসামারি ভারতীয় সেনা ছাউনির উত্তর দিকে অরুণাচল প্রদেশের কেলং সংরক্ষিত ঘন জঙ্গলের গভীর খাদে যুদ্ধবিমানটির অস্তিত্ব পাওয়া যেতে পারে। কিন্তু জঙ্গলাকীর্ণ এলাকার উপজাতি সম্প্রদায়ভুক্ত বাসিন্দাদের কাছে প্রাপ্ত খবরের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় সুখই-৩০ যুদ্ধবিমানের খোঁজে কেলঙে বায়ুসেনার জওয়ানরা তালাশি অভিযান চালিয়ে এর কোনও অস্তিত্ব পাননি।

এদিকে গতকাল আরেক খবরে পদাতিক সেনা ও বায়ুসেনার অফিসার-জওয়ানরা অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী মাজবাট থেকে কিছু দূরে আশ্রাবাড়ি নামের এক দুর্গম অঞ্চলে নিখোঁজ সুখই-৩০ যুদ্ধবিমানের তালাশি চালান। সেখান থেকেও এখন পর্যন্ত সে রকম কোনও খবর আসেনি। তাই এ ব্যাপারে নিখোঁজ যুদ্ধবিমানের সন্ধান সম্পর্কে সরকারিভাবে কোনও তথ্য দিতে পারছে না সেনাবাহিনীর জনসংযোগ দফতর বা শোণিতপুর জেলা পুলিশ প্রশান।

আশ্রাবাড়ির ওই দুর্গম জঙ্গলে বিস্ফেরণজনিত বিকট শব্দ সেদিন (২৩ মে) তারা শুনেছিলেন বলে এলাকার বাসিন্দারা জানিয়েছিলেন। প্রাপ্ত খবরের ভিত্তিতেই ওই ঘন জঙ্গলে তালাশি চালানো হচ্ছে।

মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ শোণিতপুরের জেলা সদর তেজপুরের শালিনিবাড়ি বায়ুসেনা ঘাঁটি থেকে দুই পাইলটকে নিয়ে রুটিন মহড়ায় আকাশে উড়েছিল সুখই-৩০ যুদ্ধবিমানটি। ঘণ্টাখানেক সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বেলা প্রায় সাড়ে এগারোটার পর থেকে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় রাডার ও বেতারের। শেষ সম্পর্ক হয়েছিল শোণিতপুর ও লখিমপুরের সীমান্তবর্তী নারাইনপুরের বরডুবিয়া এলাকায়।

যুদ্ধবিমানখানা নিশ্চিত দুর্ঘটনার কবলে পড়েছে বলে শংকা প্রকাশ করে এর সন্ধানে লাগোয়া জেলা প্রশাসন এবং প্রতিবেশী অরুণাচল প্রদেশ সরকারের সহায়তা চেয়েছিল তেজপুর বায়ুসেনা কর্তৃপক্ষ। নিখোঁজ সুখই-৩০-এর সন্ধানে সম্ভাব্য জায়গাগুলিতে তালাশি অভিযান চালাচ্ছে বায়ুসেনার সি-১৩০ বিমান এবং চেতক হেলিকপ্টার-সহ তাঁদের চার, ভারতীয় পদাতিক সেনাবাহিনীর নয়, এসএসবি, আইটিবিপি, সিআরপিএফ জওয়ানদের পাশাপাশি অসামরিক বিভাগের ১৬টি দল। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট স্থানীয় মানুষজন। ভুটান সীমান্তবর্তী ভালুকপুং, অরুণাচল প্রদেশের কালাকতাং, সেলাপাস, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার সম্ভাব্য অরণ্যাঞ্চলে তালাশি চলছে।

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top