News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির চাঁদনি চকে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪০-৫০টি পাইকারি দোকান
Image

দিল্লির চাঁদনি চকে বিধ্বংসী আগুন, ভস্মীভূত ৪০-৫০টি পাইকারি দোকান

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.): দিল্লির চাঁদনি চক এলাকায় বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল ৪০টিরও বেশি পাইকারি দোকান| সোমবার রাত ৯.৩০ মিনিট নাগাদ পুরনো দিল্লির চাঁদনি চক এলাকায়, মোতি বাজারে অবস্থিত একটি কাপড়ের দোকানে প্রথমে আগুন লাগে| দমকলের ২৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পেঁৗছে মধ্যরাত পর‌্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও, আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে ৪০-৫০টি পাইকারি দোকান|
পদস্থ এক দমকল আধিকারিক জানিয়েছেন, রাত ৯.৩৫ মিনিট নাগাদ আগুন লাগার খবর পান তাঁরা| সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন| আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে পেঁৗছয়| সব মিলিয়ে দমকলের মোট ২৯টি ইঞ্জিন মধ্যরাত পর‌্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়| প্রায় ৭ ঘন্টার চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণেও আসে| যদিও ততক্ষণে সবশেষ| আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় ৪০-৫০টি পাইকারি দোকান|
ওই এলাকার কাউন্সিলর রবি কাপতান জানিয়েছেন, বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এছাড়া কাটরা দুলিয়ার পিছনে অবস্থিত একটি তিন তলা বহুতল ভেঙে পড়েছে| তবে স্বস্তি হল অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই| আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| তবে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|

Releated Posts

১৩ বছর পর ফের এসআরসিসি-তে মোদি, যুবসমাজের সঙ্গে যোগাযোগে বাড়ছে গুরুত্ব

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রায় ১৩ বছর পর শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান শ্রী রাম কলেজ অফ…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top