News Flash

  • Home
  • Uncategorized
  • নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত
Image

নৌশেরায় পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে যোগ্য জবাব দিল ভারত

নয়াদিল্লি, ২৩ মে (হি.স.) : বারবার জঙ্গি হানা আর পাক সেনার গুলির এবার যোগ্য জবাব দিল ভারত| একের পর জঙ্গি হামলা

ভারতীয় সেনা

আর সীমান্তে পাক সেনার যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া নিন্দা করেই থেমে থাকল না ভারত| এবার পাকিস্তানকে কড়া জবাব দিতে শুরু করল ভারতীয় সেনা| নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তান সেনার ৪-৫টি পোস্ট গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা| মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন ভারতীয় সেনার মেজর জেনারেল অশোক নারুলা| | নৌশেরার কাছে এই পাক সেনাঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার ২৪ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছে ভারতীয় সেনা | সেনাঘাঁটি লক্ষ্য করে ১০-১২টি গোলাবর্ষণ করে ভারতীয় সেনা| তাতেই ধ্বংস হয়ে যায় পোস্টগুলো| এই জবাব দেওয়ার মধ্যে দিয়ে শুরু হল পাকিস্তানের উপর ভারতের ফায়ার অ্যাসল্ট|
সীমান্ত বরাবর একাধিক পাক আর্মি পোস্ট উড়িয়ে দেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানালেন ভারতীয় সেনার মেজর জেনারেল অশোক নারুলা| মঙ্গলবার দুপুরের ওই সাংবাদিক বৈঠকে এই বদলা নেওয়া কথা জানান| তিনি উল্লেখ করেন, সর্বশক্তি দিয়ে বদলা নিয়েছে ভারতীয় সেনা| এদিন তিনি বলেন, সীমান্তে পাক সেনার উপর শাস্তিমূলক আক্রমণ করেছে ভারত| নৌেশরা সেক্টরে ভারতীয় সেনার এই অপারেশনে একাধিক পাক আর্মি পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান| মেজর জেনারেল বলেন, আমরা চাই কাশ্মীরে শান্তি বজায় থাকুক| পাকিস্তানি সেনা জঙ্গিদের সমর্থন করে চলেছে সমানে| আর এই জঙ্গি ভারতীয় সেনা ঘাঁটিতে হামলা করছে|
এর আগে পাক সেনার বিরুদ্ধে বদলা নিতে পাকিস্তানে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা| তবে এবার অভিযান চলল সীমান্তের এপার থেকেই| নারুলা জানান, চার থেকে পাঁচটি পাক সেনা ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে| তাঁর মতে, যাতে জঙ্গি অনুপ্রবেশ বন্ধ হয় এবং কাশ্মীরের যুবকেরা অস্ত্র হাতে তুলে না নেয়, তার জন্যই এই শাস্তিমূলক আক্রমণ|
দুই শহিদ ভারতীয় জওয়ানের মুণ্ডচ্ছেদের পাল্টা এই প্রত্যাঘাত | এর থেকে ভাল আর কী হতে পারে| পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলিরা| সেই ঘোষণা যে কোনও ফাঁকা আওয়াজ ছিল না তার প্রমাণ মিলল ভারতীয় সেনার এই পদক্ষেপে|

Releated Posts

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top