News Flash

  • Home
  • Uncategorized
  • জালিয়াত বলায় ফের কেজরির বিরুদ্ধে ১০কোটি টাকার মানহানির মামলা ঢুকলেন জেটলি
Image

জালিয়াত বলায় ফের কেজরির বিরুদ্ধে ১০কোটি টাকার মানহানির মামলা ঢুকলেন জেটলি

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| আদালতে মামলা চলাকালে কেজরির আইনজীবী জেটলিকে জালিয়াত বলায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন জেটলি| এর আগেও কেজরির বিরুদ্ধে ১০ কোটির মানহানির মামলা করেছেন জেটলি| সেই মামলা নিস্পত্তি হওয়ার আগেই ফের মানহানি মামলায় ফাঁসলেন আপ সুপ্রিমো|
২০১৫ সালে দিল্লির কুর্সিতে বসেই জেটলির বিরুদ্ধে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন কেজরিওয়াল| ২০০০ থেকে ২০১৩ সাল পর‌্যন্ত দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনএর সভাপতি থাকাকালীন কোটি কোটি টাকা হাতিয়েছেন বলে দাবি করেন| যারপর ওই বছরই ডিসেম্বর মাসে দিল্লির মুখ্যমন্ত্রী সহ একাধিক আপ নেতার নামে মানহানির মামলা দায়ের করেন জেটলি| বর্তমানে সেটির শুনানি চলছে|
এই মামলা শুনানিতেই গত সপ্তাহে দিল্লি হাইকোর্টে জেটলিকে জালিয়াত বলে উল্লেখ করেছিলেন কেজরিওয়ালের আইনজীবী রাম জেঠমালানি| তাতে আদালত কক্ষেই মেজাজ হারান কেন্দ্রীয় অর্থমন্ত্রী| বিশেষ কারও নির্দেশে ওই শব্দের ব্যবহার করেছেন কিনা জেঠমালানির কাছে তা জানতে চান রেজিস্ট্রার দীপালি শর্মা| জবাবে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নেন তিনি| তারপরই নতুন করে মামলা ঠুকেছেন জেটলি|
জেটলির আইনজীবী মানিক ডোগরা জানিয়েছেন, আগের মামলাটির শুনানির সময় অরুণ জেটলির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন জেঠমালানি| তাই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নতুন করে মামলা ঠুকেছি আমরা| পুরানো মামলার পাশাপাশি নতুন মামলাটির আলাদা করে শুনানি হবে|
যদিও কেজরিওয়ালের অপর আইনজীবী অনুপম শ্রীবাস্তব অভিযোগ অস্বীকার করে দাবি করেন কেজরিওয়াল এমন কোনও নির্দেশ দেননি |-

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top