News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশের নজর এড়িয়ে নবান্নে ঢোকার চেষ্টা, আটক সুজন-তন্ময়রা
Image

পুলিশের নজর এড়িয়ে নবান্নে ঢোকার চেষ্টা, আটক সুজন-তন্ময়রা

কলকাতা, ২২ মে (হি.স.): ‘বাংলা বিপন্ন, চলো নবান্ন’| এই স্লোগান দিয়ে, ১৮ দফা দাবি নিয়ে নবান্নমুখী হয়েছেন বামেরা| কিন্তু, বাম গণসংগঠনগুলির এই নবান্ন অভিযানকে ঘিরে শুরু থেকেই সূত্রপাত অশান্তির| অভিযান শুরুর আগেই নবান্নে জোর করে ঢোকার চেষ্টা করেন বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী-তন্ময় ভট্টাচার‌্য-রা| তাঁদের সঙ্গে ছিলেন ১০ থেকে ১২ জন বাম কর্মী| পুলিশ তাঁদের আটক করে| এই সময় উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার‌্য এবং মানস মুখোপাধ্যায়ও| এর পরেই নবান্নের নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়| সিপিএম নেতা সূর‌্যকান্ত মিশ্র বলেছেন, ‘গ্রেফতার হওয়া বাম বিধায়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই| নবান্নে প্রবেশ করার পূর্ণ অধিকার আছে তাঁদের| অন্যথায় মানুষের তুমুল বিক্ষোভের মুখোমুখি হতে হবে রাজ্য সরকারকে|’ যদিও বামেদের নবান্ন অভিযানকে কটাক্ষ করে তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, বামেদের অস্তিত্ব বিপন্ন| জোর করে নিজেদের জাহিরের চেষ্টা করতেই বাম বিধায়করা নবান্নে ঢোকার চেষ্টা করেন বলে বিদ্রুপ করেন তিনি|
বাম গণসংগঠনগুলির ডাকে নবান্ন অভিযান শুরু হওয়ার কথা ছিল সোমবার দুপুর ১টা নাগাদ| কেউ যাতে নবান্নের ধারে কাছে ঘেঁষতে না পারে, তার জন্য কয়েক হাজার পুলিশ মোতায়েন করা হয় হাওড়া ও কলকাতা জুড়ে| কিন্তু দুপুর সোয়া ১২টা নাগাদ হঠাত্ই বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে আরও দুই বিধায়ক এবং জনা ১২ কর্মী উপস্থিত হয়ে যান নবান্নের সামনে| নিজের বিধায়ক স্টিকার লাগানো বোলেরো গাড়িতে সুজন ও তাঁর সঙ্গী বিধায়ক তন্ময় ভট্টাচার‌্য নবান্নের উত্তর গেটের সামনে চলে যান| পিছনে একটি অ্যাম্বাসাডার গাড়িতে ছিলেন অন্য এক বিধায়ক মানস ভট্টাচার‌্য|
গাড়ি থেকে নেমেই তাঁরা নবান্নের ভিতরে ঢোকার চেষ্টা করেন| পুলিশ আধিকারিকরাও তাঁদের বাধা দেন| কিন্তু সুজন চক্রবর্তী দাবি করতে থাকেন, একজন বিধায়ক হিসেবে তিনি যে কোনও সরকারি অফিসে যেতেই পারেন| তাঁকে কেন বাধা দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন করতে থাকেন তিনি| কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী তাঁদের আটক করে নবান্নের সামনে দাঁড়িয়ে থাকা প্রিজন ভ্যানে তুলে দেয়| কি কারণে আটক করা হল সুজন চক্রবর্তীদের? এ বিষয়ে পুলিশের বক্তব্য, নবান্নের আশেপাশে ১৪৪ ধারা জারি করা রয়েছে| সেখানে ৪ জনের বেশি কোনও মানুষের জমায়েত নিষিদ্ধ| এই কারণেই তাঁদের আটক করা হয়েছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top