News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশের বিজ্ঞানের ফল প্রকাশিত, উত্তরপত্র মূল্যায়ণে শিক্ষকদের অনিহায় উদ্বিগ্ণ পর্ষদ
Image

দ্বাদশের বিজ্ঞানের ফল প্রকাশিত, উত্তরপত্র মূল্যায়ণে শিক্ষকদের অনিহায় উদ্বিগ্ণ পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ও বছরের উচ্চতর মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান

শনিবার উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ফলাফল ঘোষণা দেন পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির দেব (মাঝে)৷ ছবি নিজস্ব৷

বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে৷ আজ সকালে পর্ষদের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব পরীক্ষার ফলাফল ঘোষণা করেন৷ ফলাফল অনুযায়ী এ বছরের উচ্চতর মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের পরীক্ষায় পাশের হার ৮৩৬৮ শতাংশ৷ কিন্তু, এরই সাথে আগামী দিনে সঠিক সময়ে ফলাফল প্রকাশ করা আদৌ সম্ভব হবে কিনা সে বিষয়ে চিন্তা ব্যক্ত করেছেন তিনি৷ কারণ, শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ণ করতে চাইছেন না৷ ফলে, মহা সমস্যায় পড়তে হচ্ছে পর্ষদকে৷ এদিন তিনি জানিয়েছেন, দ্বাদশের উত্তরপত্র মূল্যায়ণে ২০০ জন এবং মাধ্যমিকে ৪০০ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন৷ এবিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন৷ কিন্তু, আগামী দিনে এই সমস্যার আদৌ কোন সমাধান মিলবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷
এবছর পরীক্ষায় বসেছিল ৩ হাজার ৩৭৭ জন৷ পাশ করেছে ২ হাজার ৮২৬ জন৷ পাশের হার ৮৩৬৮ শতাংশ৷ গত বছর বিজ্ঞান বিভাগে পাশের হার ছিল ৮১৪১ শতাংশ৷ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৩১৯ জন৷ পাশ করেছিল ২ হাজার ৭০২ জন৷ অন্যদিকে, এ বছর কন্টিনিউইং পরীক্ষার্থী বসেছিল ৩৩৩ জন৷ পাশ করেছে ১৫৬ জন৷ পাশের হার ৪৬৮৫ শতাংশ৷ কম্পার্টমেন্টাঞ্ছল পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল ১৫০ জন৷ পাশ করেছে ৯৮ জন৷ পাশের হার ৬৫৩৩ শতাংশ৷ সিঙ্গেল সাবজেক্টে পরীক্ষায় বসেছিল ১২১ জন৷ এর মধ্যে সবাই পাশ করেছে৷
দ্বাদশের বিজ্ঞান বিভাগের ফলাফলে সম্ভাব্য কৃতির তালিকায় আধিপত্য ছেলেদের৷ ৯ জন সম্ভাব্য কৃতিদের মধ্যে ৬ জন ছেলে, বাকি দুইজন মেয়ে৷ সম্ভাব্য দশম কে হয়েছেন তা জানা সম্ভব হয়নি৷
জানা গেছে, দ্বাদশের বিজ্ঞান বিভাগে কৃতি তালিকায় সম্ভাব্য প্রথম হয়েছে অপূর্ব দেবনাথ (প্রাপ্ত নম্বর ৪৮১), দ্বিতীয় নবজ্যোতি মজুমদার (প্রাপ্ত নম্বর ৪৭৮) এবং তৃতীয় দীবাকর পৈথ্য (প্রাপ্ত নম্বর ৪৭৮)৷ তারা প্রত্যেকেই শিশু বিহার সুকলের ছাত্র৷ সম্ভাব্য কৃতি তালিকায় এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে মাত্র একজন আগরতলার বাইরে কৃতি তালিকায় স্থান করতে পেরেছে৷ কৃতি তালিকায় অন্যান্যরা হল, চতুর্থ অভিষেক রায় (প্রাপ্ত নম্বর ৪৭৬), পঞ্চম অনুব্রত নাথ (প্রাপ্ত নম্বর ৪৭৫)৷ এরা দুজনও শিশু বিহার সুকলেরই ছাত্র৷ সম্ভাব্য কৃতি তালিকায় ষষ্ঠ হয়েছে বাইখোরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র সৈকত মজুমদার (প্রাপ্ত নম্বর ৪৭০)৷ এবছর দ্বাদশে বিজ্ঞান বিভাগে সম্ভাব্য কৃতি তালিকায় মেয়েদের মধ্যে শীর্ষে রয়েছে প্রহেলী দেবনাথ(প্রাপ্ত নম্বর ৪৭০)৷ শিশু বিহার সুকলের ছাত্রী প্রহেলী সম্ভাব্য কৃতি তালিকায় সপ্তম স্থান পেয়েছে৷ এছাড়া উমাকান্ত সুকলের ছাত্র সৌমেন রায় (প্রাপ্ত নম্বর ৪৫৮) অষ্টম এবং তুলসীবতি সুকলের ছাত্রী পূজান্বিতা সাহা (প্রাপ্ত নম্বর ৪৫৪) নবম স্থান পেয়েছে সম্ভাব্য কৃতি তালিকায়৷
আজই রাজ্যের সব বিদ্যালয়ে মার্কশীট পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন পর্ষদ সভাপতি৷ তিনি জানান, বিজ্ঞান বিভাগের পরীক্ষার উত্তর পত্রের রিভিউ করাতে হলে পরীক্ষার্থীরা আজ থেকে পাঁচ দিনের মধ্যে নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে আবেদন পত্র পূরণ করে তা পর্ষদের অফিসে পৌঁছাতে হবে৷ পরীক্ষার উত্তরপত্র রিভিউর কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলেও তিনি জানান৷ পর্ষদ সভাপতি জানান, ছাত্র-ছাত্রীদের স্বার্থেই বিজ্ঞান বিভাগের ফলাফল আলাদা ভাবে দেয়া হয়৷ পর্ষদ পরিচালিত এই পরীক্ষার কাজে সহযোগিতা করার জন্য পর্ষদ সভাপতি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দ জানিয়েছেন৷ সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিব সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top