News Flash

  • Home
  • Uncategorized
  • সুকমায় আইইডি বিস্ফোরণ, জখম দুই সিআরপিএফ জওয়ান
Image

সুকমায় আইইডি বিস্ফোরণ, জখম দুই সিআরপিএফ জওয়ান

রায়পুর, ১৯ মে (হি.স.): ছত্তিশগড়ের মাওবাদী অধু্যষিত সুকমা জেলায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর জখম হলেন দু’জন সিআরপিএফ জওয়ান| শুক্রবার সকালে আইইডি বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সুকমা জেলার কেরলাপাল থানার অন্তর্গত জঙ্গলে| ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (দান্তেওয়াড়া রেঞ্জ) সুন্দররাজ পি জানিয়েছেন, শুক্রবার সকালে কেরলাপাল থানার অন্তর্গত জঙ্গলে মাওবাদী দমন অভিযানে বেরোন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা|
মাওবাদী দমন অভিযান চলাকালীন পারিয়া গ্রামের কাছে আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন দু’জন সিআরপিএফ জওয়ান| ডিআইজি জানিয়েছেন, জখম জওয়ানদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনার পরই গোটা এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী| উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সুকমা জেলার ৱুরকাপাল গ্রামের কাছে ভয়ঙ্কর মাওবাদী হামলায় মৃতু্য হয় ২৫ সিআরপিএফ জওয়ানের| জখম হন অন্তত ৭ জন|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top