News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ গোয়ায় ফুটব্রিজ ভেঙে নদীতে পড়ায় মৃত ২, গুরুতর আহত ১৪জন
Image

দক্ষিণ গোয়ায় ফুটব্রিজ ভেঙে নদীতে পড়ায় মৃত ২, গুরুতর আহত ১৪জন

পানাজি, ১৯ মে (হি.স.): দক্ষিণ গোয়া জেলায় ফুটব্রিজ ভেঙে জুয়ারি নদীতে তলিয়ে গেলেন অন্তত ৪০ জন| এই ঘটনায় এখনও পর‌্যন্ত ২ জনের মৃতু্য হয়েছে| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| বৃহস্পতিবার সন্ধ্যায় পানাজি থেকে ৬০ কিলোমিটার দূরে, দক্ষিণ গোয়া জেলায় সানভোরদেম এবং কারকোরেম গ্রামের মাঝে একটি সেতুর লাগোয়া ফুটব্রিজ আচমকা ভেঙে পড়ে| শুক্রবার সকাল পর‌্যন্ত ২ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে| গুরুতর আহত অবস্থায় অন্তত ১৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে| সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (দক্ষিণ) শেখর প্রভুদেশাই জানিয়েছেন, দৃশ্যমানতার অভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে তল্লাশি অভিযান বন্ধ থাকে| শুক্রবার সকাল ৭.৩০ মিনিট থেকে পুনরায় শুরু হয়েছে তল্লাশি অভিযান| ইন্ডিয়ান নেভি-র এক মুখপাত্র জানিয়েছেন, কালেক্টরের অনুরোধে ভোররাত ৩.৩০ মিনিট থেকে তল্লাশি অভিযান বন্ধ করা হয়|
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় এক যুবক আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দেন| খবর পাওয়া মাত্রই তাঁকে উদ্ধার করতে নামেন দমকল এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা| সেই সময় ওই ফুটব্রিজের উপর দাঁড়িয়ে উদ্ধারকাজ দেখছিলেন বহু মানুষ| হঠাত্ই ফুটব্রিজের প্রায় ৩০ মিটার লোহার চাঙড় ভেঙে পড়লে নদীতে তলিয়ে যান অন্তত ৪০ জন| প্রায় ২০ জন সাঁতরে তীরে উঠে নিজেদের প্রাণ বাঁচান| গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে| শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধারকার‌্য চালিয়ে যাচ্ছে নৌসেনা ও উপকূরক্ষী বাহিনী| গোটা ঘটনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর| পিডাব্লিউডি মন্ত্রী রামকৃষ্ণ সুদিন দাভালিকর জানিয়েছেন, সেতুর জীর্ণ অবস্থার কারণে তার গায়ে লিখে দেওয়া হয়েছিল মানুষ যাতে সেটি ব্যবহার না করেন| সতর্কবার্তা না মানার জন্যই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top