News Flash

  • Home
  • Uncategorized
  • কয়লা ব্লক বন্টন মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত এইচ সি গুপ্তা সহ ৪জন
Image

কয়লা ব্লক বন্টন মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত এইচ সি গুপ্তা সহ ৪জন

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.) : কয়লা ব্লক বন্টন মামলায় দোষী সাব্যস্ত প্রাক্তন কয়লা সচিব এইচ সি গুপ্তা | শুক্রবার সকালে দিল্লির বিশেষ সিবিআই আদাল কয়লা ব্লক বন্টন মামলায় এইচ সি গুপ্তা সহ আরও তিনজনকে দোষী সাব্যস্ত করল | এদিন প্রাক্তন যুগ্ম সচিব কেএস ক্রোফা এবং কয়লা মন্ত্রকের তত্কালীন ডিরেক্টর কেসি সামারিয়া এবং কেএসএসপিএল-এর তত্কালীন ম্যানেজিং ডিরেক্টর পবন কুমার আহলুয়ালিয়াকেও দোষী সাব্যস্ত করা হয়|
মধ্যপ্রদেশের ঠেসগোড়া- বি রুদ্রপুরী কোল ব্লক কেএসএসপিএলকে বন্টনের ব্যাপারে অনিময়ের জন্য এদিন তাঁদের দোষী সাব্যস্ত করেন ছেন দিল্লির বিশেষ সিবিআই আদালতের বিচারপতি ভারত পরাশর| আগামী ২২ মে দোষীদের সাজা ঘোষণা হবে| তবে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অমিত গোয়েলকে|
মামলার শুনানিতে সিবিআই দাবি করে, কেএসএসপিএলের আবেদনপত্রটি যথাযথ ছিল না| তা বাতিল হওয়ারই কথা ছিল| সিবিআই আরও অভিযোগ করে, সংস্থার মোট মূল্য ও বর্তমান ক্ষমতা সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছিল| রাজ্য সরকার কয়লার ব্লক বন্টনের জন্য ওই সংস্থার নাম সুপারিশ করেনি|
উল্লেখ্য, এই মামলায় গত বছরের অক্টোবরে চার্জগঠন করে আদালত| আদালতের পর‌্যবেক্ষণ ছিল, কয়লা ব্লক বন্টনের ব্যাপারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অন্ধকারে রেখেছিলেন গুপ্তা| ২০০৮ সালে অবসর গ্রহণের আগে, ৬৯ বছর বয়সী এইচসি গুপ্তা ইউপিএ জমানায় দুবছর কয়লা সচিব ছিলেন| কয়লাখনি বণ্টনে সংক্রান্ত যাবতীয় কাজকর্ম দেখার দায়িত্ব ছিল তাঁর ওপরই| কিন্তু গোয়েন্দাদের দাবি, ক্ষমতার অপব্যবহার করে একটি বেসরকারি সংস্থাকে প্রায় ৪০টি খনি পাইয়ে দিয়েছিলেন তিনি| তাঁর বিরুদ্ধে মোট ৮টি মামলা দায়ের হয়েছিল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top