News Flash

  • Home
  • Uncategorized
  • হাওয়ালা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কেজরিওয়াল, দাবি কপিল মিশ্রর
Image

হাওয়ালা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত কেজরিওয়াল, দাবি কপিল মিশ্রর

নয়াদিল্লি, ১৯ মে (হি.স.): ফের বোমা ফাটালেন দিল্লি মন্ত্রিসভার বরখাস্ত হওয়া মন্ত্রী কপিল মিশ্র| এবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাঁর অভিযোগ, হাওয়ালা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন আপ সুপ্রিমো| চলতি মাসের ১৪ তারিখ কপিল মিশ্র অভিযোগ করেছিলেন, চারটি কোম্পানির থেকে ৫০ হাজার টাকা করে মোট ২ কোটি টাকার চেক আম আদমি পার্টির তহবিলে দেওয়া হয়েছে| বৃহস্পতিবার টুইটারে পোস্ট হওয়া একটি ভিডিওতে দিল্লির ব্যবসায়ী মুকেশ যদিও দাবি করেন, তিনি একাই ওই টাকা আপ-কে দান করেছিলেন|
তবে কেজরিওয়াল মুকেশকে বলির পাঠা করেছেন বলে অভিযোগ করেছেন কপিল মিশ্র| শুক্রবার সাংবাদিক সম্মেলনে চারটি চিঠি দেখিয়ে প্রশ্ন তুলেছেন কপিল| তাঁর কথায় ‘চারটি চিঠির মধ্যে দু’টিতে মুকেশের সই রয়েছে| অর্থাত্ তিনি ১ কোটি টাকা আপকে দিয়েছিলেন, বাকি টাকা কোথা থেকে এল?’ বোমা ফাটিয়ে কপিল আরও বলেছেন, জনগণের দানের টাকা নির্বাচন কমিশনের কাছে লুকিয়ে ১৬টি কোম্পানির মাধ্যমে তা বিদেশে পাচার করেছে আপ|
শুরু থেকেই নোট বাতিলের সমালোচনা করেছিলেন কেজরিওয়াল| এদিন সেই প্রসঙ্গও টেনে আনেন কপিল মিশ্র| তিনি বলেছেন, ‘কেন তিনি (কেজরিওয়াল) নোট বাতিলের বিরোধিতা করেছিলেন? কেন তিনি নোট বাতিলের বিরুদ্ধে দেশজুড়ে ঘুরে বেরিয়েছিলেন?’ এরপরই মিশ্র দাবি করে বলেছেন, ‘হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে টাকা পেয়েছে আপ|’

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top