News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে ২৫ ফুট গভীর গর্তে পড়ে গিয়ে মৃতু্য শিশুর
Image

মধ্যপ্রদেশে ২৫ ফুট গভীর গর্তে পড়ে গিয়ে মৃতু্য শিশুর

সেহর (মধ্যপ্রদেশ), ১৯ মে (হি.স.): মধ্যপ্রদেশের সেহর জেলায় ২৫ ফুট গভীর গর্তে পড়ে গিয়ে মৃতু্য হল পাঁচ বছরের এক শিশুর| বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সেহর জেলার রামনগর গ্রামে| সেহর জেলা কালেক্টর সুদাম খাদে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে বাড়ি কাছে একটি জায়গায় খেলা করছিল পাঁচ বছরের শিশু সত্য| হঠাত্ই ২৫ ফুট গর্তে পড়ে যায় সে| সন্ধে হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি| সত্য গভীর গর্তে পড়ে গিয়েছে বলে জানতে পারেন তাঁর বাড়ির লোকেরা| খবর দেওয়া হয় প্রশাসনকে| সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ|
দীর্ঘ ১৩ ঘন্টা ধরে উদ্ধারকাজ চলার পর শুক্রবার ভোর ৫.৩০ মিনিট নাগাদ সত্যকে উদ্ধার করা হয়| সংজ্ঞাহীন অবস্থায় সত্যকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত ঘোষণা করেন| এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই শোকে ভেঙে পড়েছে সত্যের পরিবার|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top