News Flash

  • Home
  • Uncategorized
  • নীটের প্রশ্ণে গরমিল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর
Image

নীটের প্রশ্ণে গরমিল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে৷৷ ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেষ্ট (নীট) ২০১৭-এর ইংরেজী প্রশ্ণপত্রের সঙ্গে বাংলা প্রশ্ণপত্রের অমিল থাকার বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে জে পি নাড্ডাকে চিঠি দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ চিঠিতে তিনি উল্লেখ করেন, রোটাভাইরাস টীকাকরণের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর রাজ্য সফরকালে নীট পরীক্ষার প্রশ্ণপত্র ইংরেজী পাশাপাশি বাংলা ভাষাতেও যেন হয় এই বিষয়টি তাঁর নজরে আনা হয়েছিল৷ সে অনুযায়ী নীট ২০১৭ পরীক্ষাও আয়োজিত হয়, যেখানে ইংরেজী এবং বাংলা ভাষায় প্রশ্ণপত্র ছিল৷ এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি৷ রাজ্যে যথারীতি নীট পরীক্ষা সম্পন্ন হয়েছে৷ তবে পরীক্ষার পর পরীক্ষাথীদের অভিভাবক, শিক্ষাবিদ এবং বিশিষ্ট ব্যক্তিদের অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, ইংরেজী প্রশ্ণপত্রের সঙ্গে বাংলা প্রশ্ণপত্রের অমিল রয়েছে৷ অভিভাবকরা ইংরেজী এবং বাংলা প্রশ্ণপত্রের প্রতিলিপি সহ বাংলা প্রশ্ণপত্রের ইংরেজী অনুবাদও স্বাস্থ্যমন্ত্রীকে দেন৷ স্বাস্থ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে তাঁর চিঠিতে সেগুলোর প্রতিলিপি সংযুক্ত করে দেন৷ চিঠিতে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী উল্লেখ করেন যে, পরীক্ষায় ইংরেজী প্রশ্ণপত্রের সঙ্গে বাংলা প্রস্নপত্রের অনেক অমিল ছিল৷ দুটি ভিন্ন প্রশ্ণপত্রের বিষয়টি সামনে আসতেই রাজ্যের বিশিষ্ট ফিজিক্স, কেমিষ্ট্রী এবং বায়োলজী শিক্ষকদের দিয়ে প্রশ্ণপত্র আবার পরীক্ষা করানো হয়৷ তাঁরা সযত্বে পরীক্ষা নিরীক্ষার পর জানান, বাংলা এবং ইংরেজী প্রশ্ণপত্র দুটির মধ্যে গরমিল রয়েছে৷ স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, যেহেতু নীট হল একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষা তাই ছাত্রছাত্রীদের মেধা সমভাবে পরখ করার জন্য তৈরী করা প্রশ্ণপত্র যে ভাষাতেই হোক না কেন, সেগুলি একই রকম হওয়া উচিত৷ তা না হলে এই পরীক্ষার মূল লক্ষ্যই ব্যাহত হবে৷ যেহেতু বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে যথাশীঘ্র সম্বব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করা সহ বিষয়টির সুরাহা করার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top