News Flash

  • Home
  • Uncategorized
  • জিএসটির আওতায় নেই দুধ ও দানাশস্য, কাউন্সিলের বৈঠক কর নির্ধারণ চলছে

জিএসটির আওতায় নেই দুধ ও দানাশস্য, কাউন্সিলের বৈঠক কর নির্ধারণ চলছে

শ্রীনগর, ১৮ মে৷৷ পণ্যের কর নির্ধারণে জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার শ্রীনগরে দুই দিনের বৈঠক শুরু হয়েছে৷ বৈঠকের প্রথম দিনে মোট ১২১১টি পণ্যের মধ্যে ছয়টি বাদ দিয়ে বাকিগুলির করের হার অপরিবর্তীত রেখেছে জিএসটি কাউন্সিল৷ কেন্দ্র ঘোষণা দিয়েছে জিএসটি’র আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে দুধ ও শস্যদানাকে৷ এদিনের বৈঠকে সিদ্ধান্তক্রমে কমেছে খাদ্যশস্যের দাম৷ সোনা ও বিড়ি সহ মোট ছয়টি পণ্যের উপর করের হার নিয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া বাকি৷
এদিনের আলোচনায় যেসমস্ত পণ্য নিয়ে কথা হয়েছে সেগুলির করের হার অপরিবর্তীত রেখেছে জিএসটি কাউন্সিল৷ কিছু কিছু করের হার কমেছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ১২১১টি পণ্যের মধ্যে ছয়টি বাদে বাকিগুলির করের হার নির্দিষ্ট করা হয়েছে৷ এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে জিনিষগুলির ব্যবহার আম জনতা বা নিম্ন ও মধ্য বিত্তরা ব্যবহার করে থাকেন সেগুলি কম হারের শ্রেণীতে থাকবে৷ অন্যদিকে বিলাস সামগ্রীকে সর্বোচ্চ কর স্তরে রাখা হয়েছে৷ জিএসটি মোট চার স্তরীয় কর ব্যবস্থায় সাজানো৷ সেগুলি হল ৫,১২,১৮ ও ২৮ শতাংশ৷ কেন্দ্রের ঘোষণা অনুযায়ী চাল ও গম সমেত শস্যদানা কর আওতার বাইরে থাকবে৷ তবে প্যাকেটজাত শস্যদানার ক্ষেত্রে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কয়লায় কর কমানো হয়েছে৷ এতদিন ১১৬৯ শতাংশ কর চাপানো হত কয়লার উপর৷ এখন কয়লাকে ৫ শতাংশের স্তরে রাখা হয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top