News Flash

  • Home
  • Uncategorized
  • কমান্ডারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু, আহত আরও এক
Image

কমান্ডারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু, আহত আরও এক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৭ মে৷৷ পথ দূর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ গুরুতর আহত হয়েছেন আরও একজন৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে সাড়ে দশটা নাগাদ কাকড়াবন থানার অধীন গকুলপুর এলাকায়৷ নিহত ব্যক্তির নাম লিটন নট্ট (৩৮)৷ আহত ব্যক্তির নাম বিমল দাস (৩৮)৷ দুজনের বাড়িই কাকড়াবনের হাসপাতাল চৌমুহনীতে৷ সংবাদে প্রকাশ, টিআর-০১-২২৪৯ নম্বরের একটি কমান্ডার জীপ ঐ দুই ব্যক্তিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে তারা রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন৷ তাদেরকে ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিটন নট্টের মৃত্যু হয়৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়ে ঘাতক কমান্ডার জীপটি আটক করেছে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top