News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ঝঁুকিতে, ধর্মীয় মৌলবাদ বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যতে ঃ রাজনাথ
Image

নিরাপত্তার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ঝঁুকিতে, ধর্মীয় মৌলবাদ বড় চ্যালেঞ্জ হবে ভবিষ্যতে ঃ রাজনাথ

৷৷ অভিজিৎ রায়চৌধুরী ৷৷

নয়াদিল্লী, ১৬ মে৷৷ নিরাপত্তার ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি ঝঁুকিপূর্ণ অবস্থায় রয়েছে৷ ভবিষ্যতের নিরাপত্তার হুমকি

মঙ্গলবার নয়াদিল্লীতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যগুলির পুলিশ মহানির্দেশকরা৷

সম্পর্কে ধর্মীয় মৌলবাদ একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে৷ এটাকে থামানো না হলে সন্ত্রাসবাদের রূপ নিতে পারে বলে সতর্ক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ মঙ্গলবার নয়াদিল্লীতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির পুলিশ প্রধান তথা ডিজিপিদের নিয়ে এক বৈঠক করেন তিনি৷ বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং, স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবেল সহ উত্তর পূর্বাঞ্চলে নিযুক্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারীকরা৷
বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করতে হবে৷ ধর্মীয় মৌলবাদ এই অঞ্চলে ক্রমাগত বিস্তার পাচ্ছে৷ যা ভবিষ্যতের জন্য সন্ত্রাসবাদের হুমকি হয়ে উঠতে পারে৷ কিছু ধর্মের পোশাক এবং কিছু এনজিও, সামাজিক- সাংসৃকতিক-অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে৷ তাদের কাজকর্মের উপর তীক্ষ্ন নজরদারী রাখতে হবে৷ প্রয়োজনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ ঐ সব ধর্মীয় সংস্থাগুলিকে বিদেশ থেকে অর্থ সাহায্য দেওয়া হচ্ছে৷ তাই বিদেশী তহবিলের প্রবাহ কঠোরভাবে পর্যবেক্ষণ করা জরুরী বলে পরামর্শ দিয়েছেন শ্রীসিং৷
এদিনের বৈঠকে রাজনাথ সিং আরও জানান, ত্রিপুরা থেকে মিজোরামের রিয়াং শরণার্থীদের প্রত্যাবর্তনের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধান করা হবে৷ তাছাড়া গত পঞ্চাশ বছর যাবৎ অরুণাচল প্রদেশে বসবাসকারী চাকমা ও হাজংদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে যে অচলাবস্থা রয়েছে, তাও নিষ্পত্তি করা হবে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এই অঞ্চলের কিছু রাজ্যে ফৌজদারি মামলায় প্রসিকিউশন এবং দোষী সাব্যস্ত এর হার অতন্ত্য নগন্য৷ এক রাজ্যে সাজার হার তো ভারতের শতকরা ৮৬ ভাগের তুলনায় মাত্র পাঁচ শতাংশ৷ কিছু কিছু ক্ষেত্রে অপহরণ, চাঁদাবাদির প্রবল প্রবৃদ্ধি হয়েছে৷ কিন্তু, এইরকম সব মামলায় বিচার এবং দোষী সাব্যস্তের অনুপাত এক শতাংশেরও কম নয়, যা অবিচলতি বলে মন্তব্য করেন শ্রীসিং৷ যখন একজন বিনা পয়সায় বিচারের জন্য আদালতের দ্বারস্থ হন তখন তাকে সুবিচার দেওয়া প্রয়োজন৷ তাতে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে৷ যখন নির্দোষের অনুপাত ছিঁড়ে যায় তখন রাষ্ট্রের নৈতিক বৈধতা হ্রাস পায় এবং একই সাথে এটি অপরাধকে উৎসাহ দেয় বলে অভিমত ব্যক্ত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তিনি আরও বলেন, দেখা গিয়েছে বিভিন্ন মামলায় তদন্তের ক্ষেত্রে বৈজ্ঞানিক সরঞ্জামগুলি পর্যাপ্তভাবে ব্যবহার করা হচ্ছে না, তাতে তদন্ত প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাচ্ছে৷ তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ফরেন্সিক ল্যাবরেটরিগুলির অবস্থা সন্তোষজনক নয়৷ এই বিষয়ে পুলিশ প্রধানদের গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বেগের সাথে বলেন, অবৈধ অস্ত্র চোরাচালান দ্রুত বৃদ্ধি পেয়েছে৷ যদিও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ অঞ্চল জঙ্গীবাদ থেকে মুক্ত হয়ে গিয়েছে৷ কিন্তু, বিপুল সংখ্যক অবৈধ অস্ত্রের কারণে অপরাধের হার এখনো উজ্জ্বল৷ তিনি সব রাজ্যের পুলিশ প্রধান তথা ডিজিপিদের পরামর্শ দিয়েছেন অবৈধ অস্ত্র ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর৷ সমস্ত উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আন্তর্জাতিক সীমানা রয়েছে৷ এই সীমানার মধ্যে অবৈধ অস্ত্র, মাদক দ্রব্য, জাল ভারতীয় মুদ্রা দেশে চোরাচালান করা হচ্ছে৷ ঐ সব এলাকায় পুলিশী ব্যবস্থা ও পুলিশ স্টেশন খোলার জন্য অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top