নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ মে৷৷ খোয়াই নদীতে পুজা দিতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে৷ সোমবার বিকালে নিখোঁজ বিশ্বজীৎ ঘোষের মৃতদেহ শেওরাতলি থেকে প্রায় একশ মিটার দূরে খেয়া ঘাটে ভেসে থাকতে দেখেন স্থানীয় লোকজন৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
সংবাদে প্রকাশ, রবিবার সকাল আটটা নাগাদ খোয়াইয়ের শেওরাতলি বাজারের কাছে খোয়াই নদীতে পূজো দিতে গিয়ে ঐ যুবক জলে ডুবে যায়৷ জানা গিয়েছে, আগামীকাল শেওরাতলি বাজারে চড়ক পূজো৷ এই উপলক্ষে নদীতে পূজো দিতে যায় ২৮ বছরের যুবক বিশ্বজীৎ ঘোষ৷ নদীর জলের স্রোতে আর উঠে আসতে পারেনি৷ ঘটনার খবর পেয়ে এসডিএম প্রসূন দে, এসডিপিও অনির্বান দাস সহ ফায়ার সার্ভিসের কর্মীরা ও টিএসআর জওয়ানরা সেখানে পৌঁছেন৷ ফায়ার সার্ভিস ও টিএসআর জওয়ানরা জলে নেমে তল্লাসী চালায়৷ এই তল্লাসীতে অংশ নেয় স্থানীয় কিছু যুবকও৷ প্রায় পাঁচ ঘন্টা নদীতে তল্লাসী চালানোর পরও বিশ্বজীৎ ঘোষের কোন সন্ধান পাওয়া যায়নি৷

নিখোঁজ যুবকের মৃতদেহ ভেসে উঠল খোয়াই নদীতে
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















