News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় পৃথক স্থানে দুটি বাইক চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র
Image

আগরতলায় পৃথক স্থানে দুটি বাইক চুরি, পুলিশ ধৃতরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ রাজধানী আগরতলা শহরে বাইক চুরির হিড়িক লেগেছে৷ শহরের পৃথক স্থান থেকে দুটি বাইক চুরি হয়ে গিয়েছে৷ থানায় এফ আই আর করা হলেও পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি৷ পুলিশের ভূমিকায় জনমনে নিরাশার সৃষ্টি হয়েছে৷
সংবাদে প্রকাশ, শহরের পূর্ব আগরতলা থানার অধীন ধলেশ্বর থেকে অজিত সিংয়ের একটি বাইক চুরি হয়েছে৷ বাইকের নম্বর টিআর ০১- ডব্লিও-৮০৪০৷ এছড়া বনমালীপুর থেকে টিআর-০১- ওয়াই-০৭১২ নম্বরের একটি বাইক চুরি হয়েছে৷ দুটি বাইকের মালিক পূর্ব আগরতলা থানায় লিখিত এফআইআর করেছেন৷ পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধার করতে পারেনি৷ এদিকে, কিছুদিন অন্তর অন্তর শহর আগরতলায় একের পর এক বাইক চুরি হচ্ছে৷ পুলিশ এই চোর চক্রের পান্ডাদের আটক করতে পারছে না৷ আশঙ্কা করা হচ্ছে চুরি যাওয়া বাইকে উন্মুক্ত সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচার করা হচ্ছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top