News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে বাস উল্টে মৃত ৫ শ্রমিক, আহত অন্তত ৪২জন, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৩ জন যাত্রী
Image

বিহারে বাস উল্টে মৃত ৫ শ্রমিক, আহত অন্তত ৪২জন, মধ্যপ্রদেশে বাস দুর্ঘটনা, মৃত ৩ জন যাত্রী

নওয়াদা (বিহার)/দিনদোরি, ১৫ মে (হি.স.): বিহারের নওয়াদা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পড়ে গেল পরিখায়| মর্মান্তিক দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ৫ জন ইটভাঁটা শ্রমিকের| আহত হয়েছেন অন্তত ৫০ জন| আহত যাত্রীদের মধ্যে ১২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক| তাঁদের পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনায় যে ৫ জনের মৃতু্য হয়েছে, তাঁদের মধ্যে ২ জন নাবালক|
রাজৌলি থানার অফিসার ইন-চার্জ আদেশ কুমার জানিয়েছেন, সোমবার ভোররাত ২টো নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ৩১ নম্বর জাতীয় সড়কের উপর আন্ধারবাড়ি গ্রামের কাছে| কলকাতা থেকে বাসটি নালন্দার বিহারশরিফে যাচ্ছিল| রাতের অন্ধকারে বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই বাসটি উল্টে যায়|
মৃত ৫ জন শ্রমিকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি| আহত ৫০ জন যাত্রীদের মধ্যে ১২ জনকে পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে| বাকিরা রাজৌলি সাব-ডিভিশনাল হাসপাতাল এবং নওয়াদা সদর হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁরা সকলেই শ্রমিক| বর্ষার সময় বাড়ি ফিরছিলেন শ্রমিকরা| সবাই নওয়াদা জেলার ৱুধাউল বেলদারিয়ার বাসিন্দা| মধ্যপ্রদেশের দিনদোরির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বাস| এই দুর্ঘটনায় মৃতু্য হয়েছে ৩ জন যাত্রীর| আহত হয়েছেন অন্তত ৪২ জন| মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে| পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাতেই বাসটি উল্টে যায়| আহত যাত্রীদের করণজিয়া প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে| আহত যাত্রীদের মধ্যে ১২ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হওয়ায় পরে তাঁদের জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, অভিশপ্ত বাসটি অমরকন্টকে যাচ্ছিল| যাত্রীরা নর্মদা সেবা যাত্রায় অংশ নিতে যাচ্ছিলেন| তার আগেই ঘটে গেল মমর্মান্তি দুর্ঘটনা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top