News Flash

  • Home
  • Uncategorized
  • গাজিয়াবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, মৃতু্য দু’টি গরুর
Image

গাজিয়াবাদে রাসায়নিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন, মৃতু্য দু’টি গরুর

গাজিয়াবাদ, ১৫ মে (হি.স.): মধ্যরাতে রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগে আতঙ্কের পরিবেশ তৈরি হল উত্তর প্রদেশের গাজিয়াবাদে| রবিবার মধ্যরাতে গাজিয়াবাদের পাণ্ডব নগর শিল্পনগরীতে অবস্থিত একটি রাসায়নিক ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে, নয়ডা ও মিরাট থেকে ঘটনাস্থলেই আসে দমকলের মোট ৩৬টি ইঞ্জিন| রাতের অন্ধকারে দমকা হাওয়ার কারণে আগুনের লেলিহান শিখা বিধ্বংসী রূপ নেয়| দ্রুত আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে| আগুন লাগে পাশের একটি রঙের কারখানাতেও| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন অবশ্য নিয়ন্ত্রণে আনে দমকলের মোট ৩৬টি ইঞ্জিন|
সোমবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, রাসায়নিক ফ্যাক্টরিতে আগুন লেগে দু’টি গরু ও একটি বাছুরের মৃতু্য হয়েছে| কারখানায় আগুন লাগার ঘটনায় বহু পশু জখম হয়েছে| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, রাসায়নিক ফ্যাক্টরিতে এলপিজি গ্যাস থাকায় তা ফেটে যাওয়ার কারণেই হয়তো আগুন লেগেছে| জেলা ম্যাজিস্ট্রেটের তরফে জানানো হয়েছে, আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে| পরিস্থিতি এখন স্বাভাবিক|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top