News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্তে পাক গুলিবর্ষণ অব্যাহত, জবাব দিচ্ছে ভারত
Image

সীমান্তে পাক গুলিবর্ষণ অব্যাহত, জবাব দিচ্ছে ভারত

রাজৌরি, ১৪ মে (হি.স.) : সীমান্তে পাকিস্তানের গুলিবর্ষণ অব্যাহত। রবিবার সকালে আন্তর্জাতির সীমান্তের কাছাকাছি কাশ্মীরের রাজৌরির চিট্টিবকরি এবং চিঙ্গুস এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ করে তারা। এদিন ৭টিরও বেশি ভারতীয় গ্রামকে টার্গেট করে ৮০ এবং ১২০ মিলিমিটার মর্টার জাতীয় গোলাও ছোঁড়ে। তাদের পাল্টা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও।
সেনাসূত্রে খবর, শনিবার দিনভর গুলিবর্ষণের পর রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ ফের বিনা প্ররোচনায় গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাক রেঞ্জাররা। এদিন নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ৭টি গ্রামকে নিশানা করেছে তারা। সেনা জানিয়েছে, আজও রাজৌরি সেক্টরে সকাল পৌনে সাতটা থেকে ছোট বন্দুক আর ৮২ ও ১২০ মিলিমিটার মর্টার দিয়ে নাগাড়ে হামলা চালাচ্ছে পাক সেনা। রাজৌরি এলাকার সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, এর ফলে তছনছ হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণরেখার আশপাশের সাতটিরও বেশি গ্রাম। বাড়িগুলি সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত চারদিনে উপত্যকার মোট ৩৫টি গ্রামকে নিশানা করে এলোপাতাড়ি গোলাগুলি ছুঁড়েছে পাকিস্তানি সেনা। শনিবারের গোলাগুলিতে রাজৌরিতে এক কিশোরীর মৃত্যু হয়। প্রাণ হারান তার এক আত্মীয়ও। ৪ জওয়ান সহ জখম হন মোট ৮ জন। যারপর সন্ধের দিকে রাজৌরির বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যেতে উদ্যোগ নেওয়া হয়। লাগাতার গোলাগুলির জেরে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গ্রাম থেকে ১৯৩ পরিবারের ৭৪৩ সদস্যকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেনা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন তাঁরা। নিরাপত্তার খাতিরে নৌশেরার ৫২টি এবং মাঞ্জাকোট ও দুঙ্গির ৩৬টি স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top