News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে তুলে নিয়ে বিয়ে, গ্রেপ্তার কন্যা সন্তানের বাবা
Image

নাবালিকাকে তুলে নিয়ে বিয়ে, গ্রেপ্তার কন্যা সন্তানের বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তির স্ত্রী ও কন্যা সন্তান রয়েছে৷ তারপরও এই জঘন্যতম কাজ করার জন্য অভিযুক্তের কঠোর শাস্তির দাবী তুলেছে এলাকার জনগণ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ জেলার করবুকের উত্তর তুলামুড়া এলাকায়৷ ধৃত ব্যক্তির নাম দুর্গারাম ত্রিপুরা৷ বয়স আনুমানিক ছাবিবশ বছর৷
সংবাদে প্রকাশ, এলাকারই এক নাবালিকাকে অপহরণ করে বিয়ে করার অভিযোগ উঠেছে দুর্গারাম ত্রিপুরার বিরুদ্ধে৷ ঐ নাবালিকার পরিবারের তরফ থেকে থানায় মামলা করা হয়েছে৷ জানা গিয়েছে, বিবাহিত দুর্গারাম ত্রিপুরা এলাকারই এক নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করে অন্যত্র নিয়ে যায়৷ প্রায় মাসখানেক আগে এই ঘটনা৷ নাবালিকাকে বিয়েও করে৷ তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়৷ পরে ঐ ব্যক্তি নাবালিকাকে তার বাড়িতে দিয়ে চলে যায়৷ দরীদ্র পরিবারের ঐ নাবালিকার অভিভাবকরা অপহরণ ও জোর করে বিয়ে করার অভিযোগ নিয়ে থানায় গিয়েছিলেন৷ পুলিশ একটি মামলাও নিয়েছিল৷ কিন্তু, পুলিশের পক্ষ থেকে তেমন কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ বিচারের জন্য নাবালিকার পরিবারের তরফ থেকে শাসক দলের স্থানীয় নেতাদের কাছেও আর্জি জানিয়েছিলেন৷ নেতারা দেখব দেখব বলে দিনের পর দিন টালবাহানা করে চলেছেন৷ শেষ পর্যন্ত নাবালিকার পরিবারের লোকজন বিষয়টি জেলার পুলিশ সুপারের দৃষ্টিতে নিয়েছেন৷ পুলিশ সুপার থানার ওসিকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ সেই মোতাবেক পুলিশ তদন্ত শুরু করেছে৷ প্রাথমিক তদন্তে পুলিশ অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত দুর্গারাম ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷ প্রায় একমাস প্রকাশ্যে ঘুরাফেরা করে এখন দুর্গারাম গারদে রয়েছে৷ তার বিরুদ্ধে এলাকাবাসীর আরও অভিযোগ নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সাথেও জড়িত রয়েছে দুর্গারাম৷ তার কঠোর শাস্তি দাবী করেছে জনগণ৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top