News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতি : কেজরির রাজনৈতিক পরামর্শদাতাকে সমন পাঠাল এসিবি
Image

ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতি : কেজরির রাজনৈতিক পরামর্শদাতাকে সমন পাঠাল এসিবি

নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): কপিল মিশ্রর একের পর এক তোপের মধ্যে ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতির মামলায় অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক পরামর্শদাতা বৈভব প্যাটেলকে সমন পাঠাল দুর্নীতিদমন শাখা (এসিবি)। রবিবার ৪০০ কোটির জলের ট্যাঙ্ক দুর্নীতি মামলায় বুধবার বৈভব প্যাটেলকে তলব করেছে দিল্লির দুর্নীতি দমন শাখা। যার ফলে কেজরিওয়ালের বিপদ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবাহ মহল।
গত বৃহস্পতিবার আম আদমি পার্টির বহিষ্কৃত নেতা কপিল মিশ্র দিল্লি সরকারের “বড় মাথা”-দের বিরুদ্ধে ওয়াটার ট্যাঙ্ক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ আনেন। দুর্নীতিদমন শাখায় আধিকারিকদের তিনি বলেন, এই বিষয়ে রাজ্যের কোষাগার থেকে ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য সামনে এনে কেজরিওয়াল সরকার টাকার অপব্যবহার করেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কপিল মিশ্র।
বহিষ্কৃত আপ নেতা কপিল মিশ্রর অভিযোগের ভিত্তিতেই বিভব প্যাটেলকে তলব করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট বিভাগের এক আধিকারিক। তিনি জানিয়েছেন, ‘দুর্নীতি দমন শাখায় ‌কপিল মিশ্র যে অভিযোগ করেছে, তার ভিত্তিতেই বিভব প্যাটেলকে ডেকে পাঠিয়েছি। কেজরিওয়াল ঘনিষ্ঠ আশিষ তলোয়ারেকও শমন পাঠানো হয়েছে। দু’‌জনের বিরুদ্ধেই ইচ্ছে করে তদন্তে ঢিলেমি দেওয়ার অভিযোগ রয়েছে।’‌
নগদ ঘুষ নেওয়া হোক বা জমি কেলেঙ্কারি অথবা বিদেশ সফরে গিয়ে টাকা নয়ছয়, দল থেক বহিষ্কৃত হওয়ার পর থেকেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং আপের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন রাজধানীর প্রাক্তন জলসম্পদ মন্ত্রী কপিল মিশ্র। সমস্ত প্রমাণপত্র নিয়ে বৃহস্পতিবার দুর্নীতি দমন শাখার দফতরে হাজিরা দেন তিনি। কেজরিওয়াল ও তাঁর দুই ঘনিষ্ঠের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেন। তারপরই কেজরিওয়াল ঘনিষ্ঠ ওই দু’‌জনকে তলব করেছেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top