News Flash

  • Home
  • Uncategorized
  • ফ্রান্সের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ম্যাক্রঁ
Image

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে শপথ নিলেন ম্যাক্রঁ

প্যারিস, ১৪ মে (হি.স.) : ফ্রান্সের কনিষ্ঠতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ইম্যানুয়েল ম্যাক্রঁ। রবিবার ৩৯ বছরে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁকে স্বাগত জানান প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া অলাঁদে। সই করে দায়িত্বভার গ্রহণের পর ফ্রান্সের হারানো আত্মবিশ্বাস ফেরানোর শপথ নেন নতুন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নিজস্ব আত্মবিশ্বাস হারিয়েছে ফ্রান্স। তা ফিরিয়ে আনার কাজটা কখনই ম্যাজিকের মতো হঠাৎ করে হতে পারে না। এটা কঠিন কাজ। দেশের মধ্যে বেড়ে চলা বিভাজন শেষ করতে হবে। পুরনো নীতি এবং ধারণার সংস্কার এবং পুনর্গঠন প্রয়োজন। ফ্রান্স নতুন আশাকে জিতিয়েছে। তার মর্যাদা তিনি রাখবেন। প্রথম দিন থেকেই তাঁর কর্মজীবন শুরু। প্রসঙ্গত, গত ৮ মে প্রতিদ্বন্দ্বী চরম দক্ষিণপন্থী মারিন ল্যে পেনকে হারিয়ে ৬৬.‌০৬শতাংশ ভোট পেয়ে জয়ী হন নির্দল প্রার্থী ম্যাক্রঁ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top