News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, রোহতকে তরুণীকে গণধর্ষণ করে খুন করল দুষ্কৃতীরা
Image

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান, রোহতকে তরুণীকে গণধর্ষণ করে খুন করল দুষ্কৃতীরা

রোহতক, ১৩ মে (হি.স.): বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে গণধর্ষণ করে খুন করল দুষ্কৃতীরা| তাণ্ডব এখানেই থামেনি, ছিন্নভিন্ন অবস্থায় তরুণীর দেহ ফেলে রেখে চম্পট দেয়ে দুষ্কৃতীরা| নক্ক্যারজনক ঘটনাটি ঘটেছে হরিয়ানার রোহতকে| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছে, চলতি মাসের  ৯ তারিখ ওই তরুণীকে গণধর্ষণ করে খুন করা হয়েছে| পরে রোহতকের শিল্পাঞ্চল থেকে ছিন্নভিন্ন অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ|তরুণীর পরিবার সূত্রের খবর, গত এক বছর ধরে তঁাদের মেয়েকে উত্যক্ত করছিল প্রতিবেশি এক যুবক| সম্প্রতি বিয়ের প্রস্তাবও দেয় সে| তাতে রাজি না হলে সপ্তাহখানেক পর পাঁচ সাঙ্গপাঙ্গদের নিয়ে তরুণীর বাড়িতে হাজির হয় ওই যুবক| কথা কাটাকাটি শুরু হলে তাকে এক চড় কষিয়ে দেন নির্যাতিতা| অভিযোগ, প্রতিশোধ নিতে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় ওই যুবক এবং তার সাঙ্গপাঙ্গরা| শিল্পাঞ্চল সংলগ্ন ফাঁকা জায়গায় তাঁকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা| গণধর্ষণের পর ধারাল অস্ত্র দিয়ে তাঁর দেহ ছিন্নভিন্ন করে| এরপর একটি বেসরকারি সংস্থার ফটকের সামনে দেহটি ফেলে রেখে চম্পট দেয় দুষ্কৃতীরা| খবর পেয়ে পরে দেহটি উদ্ধার করে পুলিশ| ময়নাদতন্তে গণধর্ষণ প্রমাণিত হয়েছে| নক্ক্যারজনক এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top