News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রেপ্তার আনোয়ারার মামা নুর মহম্মদ, দফাওয়ারি জেরায় খুলছে মৃত্যু রহস্য
Image

গ্রেপ্তার আনোয়ারার মামা নুর মহম্মদ, দফাওয়ারি জেরায় খুলছে মৃত্যু রহস্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ সহপাঠীদের লাগাতর আন্দোলন এবং প্রবল জনমতের চাপে শেষ পর্যন্ত আনোয়ারা

আনোয়ার সহপাঠীরা শুক্রবারও রাজপথে অবরোধ আন্দোলন করে মৃত্যু রহস্য উন্মোচনের দাবী জানায়৷ শুক্রবার সন্ধ্যায় তোলা নিজস্ব ছবি৷

চৌধুরীর মামা নুর মহম্মদকে গ্রেপ্তার করল পুলিশ৷ দফায় দফায় এদিন জেরা করা হয়েছে নুর মহম্মদকে৷ তার কথাবার্তায় অসংলগ্ণতা পেয়ে শেষে তাকে গ্রেপ্তার করা হয়৷ আনোয়ারা চৌধুরীর মৃত্যুর রহস্য এবার খুলবে বলে আশা করছেন সহপাঠী থেকে শুরু করে সাধারণ জনগণ৷ শুক্রবার রাতে পুলিশ নুর মহম্মদকে গ্রেপ্তার করেছে৷ আগামীকাল তাকে আদালতে সোপার্দ করা হবে বলে জানা গিয়েছে৷
সংবাদে প্রকাশ, মহিলা পলিট্যাকনিকের মেধাবী ছাত্রী আনোয়ারা চৌধুরীর রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার সহপাঠীরা সোচ্চার হয়ে উঠে৷ লাগাতর আন্দোলন চালিয়ে যাচ্ছে৷ আনোয়ারার মৃত্যুর পেছনে তার মামা নুর মহম্মদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছিল৷ সেই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন ছাত্র সংগঠনও সরব হয়েছে৷ রাস্তা অবরোধ, রাজপথ অবরোধ, থানা ঘেরাও, মৌন মিছিল এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সরকারী বাসভবন পর্যন্ত ঘেরাও করা হয়েছে৷ শেষ পর্যন্ত প্রবল আন্দোলন ও জনমতের চাপের মুখে শুক্রবার পশ্চিম আগরতলা মহিলা থানার পুলিশ শহরতলীর কবিরাজটিলাস্থিত নিজ বাড়ি থেকে আনোয়ারা চৌধুরীর মামা নুর মহম্মদ ও মামিকে থানায় নিয়ে আসে৷ থানায় প্রাথমিক জেরার পর তাদের নিয়ে যাওয়া হয় পুলিশ হেডকোয়ার্টারে৷ ডিআইজি অরিন্দম নাথ, পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্ষি সহ পদস্থ পুলিশ অফিসাররা এদিন পুলিশ হেডকোয়ার্টারে দফাওয়ারি জিজ্ঞাসাবাদ চালায় নুর মহম্মদকে৷ তার কথাবার্তায় বেশ কিছু অসংলগ্ণতা পেয়ে রাতেই তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে৷
এদিকে, এদিন সন্ধ্যায় আনোয়ারার সহপাঠীরা ফের শহরে মিছিল করে৷ তারপর পশ্চিম আগরতলা মহিলা থানার সামনে পোস্ট অফিস চৌমুহনীতে রাস্তায় বসে পড়ে৷ তাদের দাবী অবিলম্বে আনোয়ারার মামা নুর মহম্মদকে গ্রেপ্তার করতে হবে৷ তাদের অভিযোগ নুর মহম্মদ শাসক দলের কট্টর সদস্য৷ সেই সুবাদে পুলিশ তাকে গ্রেপ্তার করছে না৷ সেখানে পুলিশের সাথে আন্দোলনকারীদের তুমুল বাকবিতন্ডাও হয়৷ এই সময় পুলিশ হেডকোয়ার্টারে জেরা চলছিল আনোয়ারার মামা নুর মহম্মদের৷ শেষ রাতেই তাকে গ্রেপ্তার করা হয়৷ অন্যদিকে, আনোয়ারার বাবাও এদিন মেয়ের মৃত্যুর জন্য নুর মহম্মদকেই দায়ী করেন৷ তিনি রাজপথে সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেছেন যে নুর মহম্মদ নানাভাবে আনোয়ারাকে নির্যাতন করত৷ পরে সদরের এসডিপিও অশোক কুমার সিনহার সাথে কথা বলে আনোয়ারার বাবা পশ্চিম আগরতলা থানায় যান৷ সেখানে ওসি নারায়ণ সাহার সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর সমস্ত অভিযোগ জানিয়েছেন৷
নুর মহম্মদ গ্রেপ্তার হওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলছে আনোয়ারার সহপাঠীরা৷ কিন্তু, নিশ্চিত হতে পারছে না এই আনোয়ারার মৃত্যু রহস্য উন্মোচন নিয়ে৷ সহপাঠীদের অভিযোগ নুর মহম্মদ শাসক দলের কট্টর নেতা৷ তাই তাকে বাঁচাতে দলের চাপ পুলিশের উপর থাকবেই৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top