News Flash

  • Home
  • Uncategorized
  • শান্তিরবাজারে জলের জন্য হাহাকার, কলসি-বালতি নিয়ে দীর্ঘ পথ হেটে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন
Image

শান্তিরবাজারে জলের জন্য হাহাকার, কলসি-বালতি নিয়ে দীর্ঘ পথ হেটে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ পানীয় জলের সমস্যা নিরসনে প্রশাসনের ব্যর্থতাকে প্রকাশ্যে তুলে এনে গিরিবাসীদের মন জয় করতে সচেষ্ট হল বিজেপি৷ কলসী, বালতি সহ অন্যান্য জলের পাত্র হাতে নিয়ে শহর পরিক্রমা করে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে৷ ঘটনা শুক্রবার দুপুরে দক্ষিণ জেলার শান্তিরবাজারে৷ গিরিবাসীদের মৌলিক সমস্যা হিসেবে এখন চিহ্ণিত হয়ে গিয়েছে পানীয় জলের সংকট৷ পাহাড়ী এলাকায় বসবাসকারী জনগণ বছরের পর বছর পানীয় জলের সংকটে দিন কাটাচ্ছেন৷ এই বিষয়ে বামফ্রন্ট সরকার তেমন কোন স্থায়ী সমাধান দিতে পারেনি৷ তাই এবার এই গিরিবাসীদের প্রতি দরদ দেখাতে মাঠে নামল বিজেপির শান্তিরবাজার মন্ডল কমিটি৷
শুক্রবার দুপুরে মহকুমার দেবীছড়া, কাঁঠালিয়া, সালকং, মনু প্রভৃতি এডিসি ভিলেজের উপজাতি অংশের মা বোনদের সমতলে নিয়ে আসে বিজেপি৷ হাতে ছিল কলসি, বালতি৷ বিজেপির স্থানীয় নেতৃত্বদের নেতৃত্বে এদিন গিরিবাসীরা শান্তিরবাজারের সুগারমিল এলাকায় একজোট হয়৷ সেখান থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷ পরে মিছিল থেকে এক প্রতিনিধি দল শান্তিরবাজার মহকুমার এসডিএম এর সাথে ডেপুটেশনে মিলিত হন৷ প্রতিনিধি দলের তরফ থেকে দাবী জানানো হয়েছে অবিলম্বে মহকুমার সমস্ত এলাকায় পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে৷ যদি তা না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ মহকুমা শাসক আশ্বাস দিয়েছেন যেসব এলাকায় পানীয় জলের সংকট রয়েছে সেখানে ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করা হবে৷
প্রসঙ্গত, রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পানীয় জলের তীব্র সংকট রয়েছে৷ বহু জলের উৎস বিকল হয়ে পড়ে রয়েছে৷ সংস্কারের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না৷ তাতে মারাত্মক সমস্যায় পড়ছেন সেখানকার জনগণ৷ পরিস্থিতি সম্পর্কে দপ্তরের মন্ত্রী ও আমলারা অবগত থাকা সত্বেও প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না৷ স্থায়ী কোন সমাধানের পথে হাটছে না প্রশাসন৷ শুধুমাত্র বছরের একটা সময় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করে দায়িত্ব খালাস করতে চাইছে প্রশাসন৷ আর প্রতি বছর অপরিশ্রুত পানীয় জল ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অগণিত মানুষ৷ ছড়া, কাঁচা কুয়ো এবং নদীর জল ব্যবহার করছেন উপজাতি অংশের মানুষগুলি৷ পাহাড়ী এলাকায় বসবাসকারী জনগণের প্রতি বামফ্রন্ট সরকারের দৃষ্টিভঙ্গীর সমালোচনা করে বিজেপির শান্তিরবাজার মন্ডলের নেতৃত্বরা অভিযোগ করেছেন তারা আগামীদিনেও পাহাড়ী এলাকায় বসবাসকারী জনগণের স্বার্থে বিশেষ করে তাদের মৌলিক সমস্যাগুলি নিয়ে আন্দোলন জারি রাখবে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top