News Flash

Image

যান সন্ত্রাসের বলি বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ পথ দূর্ঘটনায় আবারো রাজ্যে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ কাঞ্চনপুর থানাধীন অহল্যাপুরে নারায়ণ বনিক(৬৩) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ বাড়ি ফেরার পথে হয়তো বা তাকে  বাইক কিংবা গাড়ি ধাক্কা দিয়েছে৷ তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে তাকে কাঞ্চনপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ রাত সাড়ে ১২টা নাগাদ তার মৃত্যু হয়৷  পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ঘটনার সাথে জড়িত কোন ক্লু খুজে পায়নি৷ এই ঘটনায় কাঞ্চনপুর থানার পুলিশ ভারতীয় দন্ডবিধি ২৭৯/৩০৪(এ) এবং মোটর ভেহিক্যাল এক্ট ১৮৭ ধারায় একটি মামলা নিয়েছে৷ মামলা নম্বর ২২/১৭৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top