News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সপুত্র সোনিয়ার বিরুদ্ধে আয়কর তদন্তের অনুমতি দিল্লি হাইকোর্টের
Image

ন্যাশনাল হেরাল্ড মামলায় সপুত্র সোনিয়ার বিরুদ্ধে আয়কর তদন্তের অনুমতি দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ১২ মে (হি.স.) : ন্যাশনাল হেরাল্ড মামলায় পাটিয়ালা হাইকোর্টের রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট| ফলে শুক্রবারের রায়ে দিল্লি হাইকোর্টে ধাক্কা খেলেন সপুত্র কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী| শুনানিতে য় মা ও ছেলের বিরুদ্ধে আয়কর তদন্তের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট| ফলে দুজনকে বিচারের মুখে পড়তে হবে| এর আগে পাতিয়ালা হাইকোর্ট কংগ্রেস সভানেত্রী ও সহ সভাপতির বিরুদ্ধে এই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিল, যাকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁরা| এই মামলায় কংগ্রেসের আরও কয়েকজন নেতার পাশাপাশি তাঁরাও অভিযুক্ত|
এদিনের রায়ে আয়কর দফতকরকে ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেডএর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত | এর ফলে ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেডএর ৩৮ শতাংশ করে শেয়ারের অংশীদার সোনিয়া -রাহুল সহ এই কোম্পানীর বাকী ২৪ শতাংশের অংশীদারদের আয়কর সংক্রান্ত সমস্ত নথিপত্র জমা করতে হবে | পাশাপাশি তাঁদের জেরাও করা হতে পারে| এর আগে পাটিয়ালা হাউস কোর্ট ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্তের নির্দেশ দেয়| দিল্লি হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছিল| শুক্রবার তার শুনানিতে পাটিয়ালা হাইকোর্টের রায়ই বহাল রাখল দিল্লি হাইকোর্ট| যার জেরে চরম বিপাকে পড়লেন মা-ছেলে|
উল্লেখ্য, ১৯৩৮ সালে ইংরেজি সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডের প্রতিষ্ঠা করেন জওহরলাল নেহরু| অ্যাসোসিয়েটেড জার্নাল নামের একটি সংস্থার হাতে কাগজটির মালিকানা ছিল| ২০০৮ সালে ন্যাশনাল হেরাল্ডের প্রকাশ বন্ধ হয়ে যায় | কাগজ চালাতে গিয়ে প্রায় ৯০ কোটি টাকা দেনা হয়ে গিয়েছিল অ্যাসোসিয়েটেড জার্নাল সংস্থার | যার বেশিরভাগটাই কংগ্রেসের থেকে ধার নেওয়া হয়েছিল| সেই অবস্থাতেই ৫০ লক্ষ টাকার বিনিময়ে ধুঁকতে থাকা অ্যাসোসিয়েটেড জার্নাল এবং ন্যাশনাল হেরাল্ডকে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেড নামের একটি সংস্থা| ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেডএ আবার ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে সোনিয়া ও রাহুল গান্ধীর| বাকি ২৪ শতাংশের মালিক মোতিলাল বোহরা, অস্কার ফার্নান্ডেজ, স্যাম পিত্রোদা এবং সুমন দুবে| অধিগ্রহণের পর অ্যাসোসিয়েটেড জার্নালএর সব সম্পত্তি যেমন ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেড-এর হয়| পাশাপাশি কংগ্রেসের কাছে থেকে নেওয়া ৯০ কোটি টাকার দেনার বোঝাও তাদের ঘাড়ে চাপে | এই অবস্থায় ন্যাশনাল হেরাল্ডকে দেওয়া ঋণ মকুব করা হয়েছে বলে ঘোষণা করে কংগ্রেস|
এরপরই কংগ্রেসের বিরুদ্ধে মামলা করে বসেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী | দাবি করেন, রাজনৈতিক দল হিসেবে কংগ্রেসকে আয়কর দিতে হয় না | তাই কোনও বাণিজ্যিক সংস্থাকেও এই ভাবে টাকা দেওয়ার অধিকার নেই তাদের | প্রশ্ন তোলেন, ইয়ং ইন্ডিয়ানস প্রাইভেট লিমিটেড ন্যাশনাল হেরাল্ড অধিগ্রহণ করার পর কেন ঋণ মকুব করে দিল কংগ্রেস? তাঁর দাবি, দিল্লি, লখনউ, ভোপাল, ইন্দোর, মুম্বই, পঞ্চকুলা, পটনা-সহ বিভিন্ন শহরে ন্যাশনাল হেরাল্ডের যে সম্পত্তি রয়েছে, তার দাম প্রায় ৫০০০ কোটি টাকা| ওই সম্পত্তির কিছুটা বিক্রি করেই তো ঋণ মেটানোর দাবি তুলতে পারত কংগ্রেস| তা না করায় মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে এমন একটি কোম্পানির মালিকানা পাওয়ার জন্য সোনিয়া, রাহুলের বিরুদ্ধে ২০১২ সালে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন স্বামী| ওঁদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তোলেন তিনি| তার ভিত্তিতেই এই মামলা| এদিন সেই মামলাতেই দিল্লি হাইকোর্টের রায়ে জোড় ধাক্কা খেলেন সোনিয়া-রাহুল|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top