News Flash

  • Home
  • Uncategorized
  • আর্নিয়া সেক্টরে পাক সেনার গুলি বর্ষণ, জখম এক জন বিএসএফ জওয়ান
Image

আর্নিয়া সেক্টরে পাক সেনার গুলি বর্ষণ, জখম এক জন বিএসএফ জওয়ান

শ্রীনগর, ১২ মে (হি.স.): কোনওরকম প্ররোচনা ছাড়াই নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীর সীমান্ত বরাবর আর্নিয়া সেক্টরে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানদের লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি সেনা| আচমকা পাক সেনা গুলি ছুড়তে থাকায় জখম হয়েছেন এক জন বিএসএফ জওয়ান| ভারতীয় সেনা তত্ক্ষণাত্ প্রতিশোধ নিতে পাল্টা গুলিবর্ষণ করে পাক সেনাদের ওপর| দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ ধরে চলে গুলির লড়াই|
শীর্ষ এক বিএসএফ কর্তা জানিয়েছেন, শুক্রবার সকাল ৭টা থেকে ৭.৩০ মিনিট নাগাদ শুরু হয় গুলি বিনিময়| এদিন সকালে বিএসএফ জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স| বিএসএফ-এর তরফেও পাল্টা জবাব দেওয়া হয়েছে| দু’পক্ষের তরফে থেকে গোলাগুলি বর্ষণ করা হয়| তবে, হতাহতের কোনও খবর নেই|
বৃহস্পতিবারও কাশ্মীর উপত্যকার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সৈন্য| পাক সেনাবাহিনীর মর্টার শেলে মৃতু্য হয় ৩৫ বছরের এক মহিলার| গুরুতর আহত হন তাঁর স্বামী| জনবসতিপূর্ণ ৭-৮টি গ্রাম লক্ষ্য করে ৮২ এমএম ও ১২০ এমএম মর্টার শেল ছুড়তে থাকে পাক সেনা বাহিনী| উল্লেখ্য, গত এক মাসের মধ্যে এই নিয়ে সপ্তমবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য|

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top