News Flash

  • Home
  • Uncategorized
  • অন্তরীক্ষ ভবনে আগুন, সাত সকালে চাঞ্চল্য
Image

অন্তরীক্ষ ভবনে আগুন, সাত সকালে চাঞ্চল্য

নয়াদিল্লি, ১০ মে (হি.স.): সাত সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্তরীক্ষ ভবন চত্বরে| ৱুধবার সকালে দিল্লির কস্তুরবা গান্ধী মার্গ এলাকায় অবস্থিত অন্তরীক্ষ ভবনে আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ১৭টি ইঞ্জিন| প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
শীর্ষ এক দমকল কর্তা জানিয়েছেন, ৱুধবার সকালে অন্তরীক্ষ ভবনের ১১ তলায় আচমকা আগুন লাগে| সকাল ৮.২৯ মিনিট নাগাদ দমকলের খবর দেওয়া হয়| দমকলের ১৭টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে সকাল ৯.১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে| আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| দমকল কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন| উল্লেখ্য, চলতি সপ্তাহে এই নিয়ে দ্বিতীয়বার আগুন লাগল অন্তরীক্ষ ভবনে| গত ৩ মে অন্তরীক্ষ ভবনের উপরের তলায় অবস্থিত পরিক্রমা রেস্টুরেন্টে আগুন লাগে|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top