News Flash

  • Home
  • Uncategorized
  • কুলভূষণের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত
Image

কুলভূষণের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত

নয়াদিল্লি, ১০ মে (হি.স.) : কুলভূষণ যাদবের মৃতু্যদণ্ডের উপর স্থগিতাদেশ দিল আন্তর্জাতিক আদালত| ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দিয়ে পাক প্রধানমন্ত্র্ী নওয়াজ শরিফকে একটি চিঠি পাঠানো হয়েছে আন্তর্জাতিক আদালতের তরফে|
গুপ্তচরবৃত্তির অভিযোগে প্রাক্তন নৌসেনা কর্মী কুলভূষণ যাদবকে মৃতু্যদণ্ড দিয়েছিল পাকিস্তান| এই শাস্তি ঘোষণার পরই মৃতু্যদণ্ডে স্থগিতাদেশ চেয়ে আন্তর্জাতিক আদালতে আবেদন করেছিল ভারত| ভারতের দাবি ছিল, ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান| এই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি চলে এবং কুলভূষণের ফাঁসি স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত| আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভারত| ৱুধবার সকালে একটি টুইটে সুষমা স্বরাজ জানান, আমি কুলভূষণের মায়ের সঙ্গে কথা বলেছি এবং ওনাকে আন্তর্জাতিক আদালতের নির্দেশ জানিয়েছি|
যদিও পাকিস্তানের দাবি, ২০১৬ সালের ৩ মার্চ বালোচিস্তান থেকে কুলভূষণকে গ্রেফতার করা হয়| ইরান হয়ে বালোচিস্তানে ঢোকার সময় তাঁকে গ্রেফতার করা হয়েছিল| তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, নাশকতামূলক কাজ এবং সন্ত্রাসবাদী কার‌্যকলাপে যুক্ত থাকার অভিযোগও আনা হয়েছে| ভারতের তরফে গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করা হয়েছিল এবং যে তথ্য পেশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল, নৌবাহিনী থেকে অবসরের পর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন কুলভূষণ| আর সেই কাজেই তিনি ইরানে গিয়েছিলেন| সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top