News Flash

  • Home
  • Uncategorized
  • আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি
Image

আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি

কলকাতা, ৭ মে (হি.স.) : আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। রবিবার সকালে হঠাৎ করেই রাজ্যপালের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়ে। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পরে রাজ্যপালের নাকে একটি আলসার ধরা পড়েছে। সেখান থেকেই রক্তক্ষরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
রাজভবন সূত্রে জানা গেছে, এদিন সকাল ছ’টা নাগাদ হঠাৎ করেই রাজ্যপালের নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। তৎক্ষণাৎ তাঁকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। চিকিৎসক রাহুল জৈনের তত্ত্বাবধানে সেখানে তাঁর চিকিৎসার জন্য আট সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। তাঁকে সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণে রাখছে ওই মেডিক্যাল বোর্ড। প্রাথমিক পরীক্ষানিরীক্ষার পরে রাজ্যপালের নাকে একটি আলসার ধরা পড়েছে। সেখান থেকেই রক্তক্ষরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।
তত্ত্বাবধানে থাকা চিকিৎসক রাহুল জৈন জানিয়েছেন, টানা তিনঘণ্টা রাজ্যপালকে পর্যবেক্ষণে রাখছে বিশেষ মেডিক্যাল বোর্ড। ১২টার পর নার্সিংহোমের প্রথম মেডিক্যাল বুলেটিনে রাজ্যপালের শারীরিক অবস্থার বিস্তারিত রিপোর্ট জানানো হবে।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগে শহরের এক অনুষ্ঠানে মাইকের তার জড়িয়ে পড়ে যান রাজ্যপাল। সেদিনও তাঁর নাক থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। তবে সেদিন রাজ্যপালের নাকে আলসারের উপস্থিতি টের পাননি চিকিৎসকরা।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top