News Flash

  • Home
  • Uncategorized
  • আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন বিক্রম, আর্জি আগাম জামিনের
Image

আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন বিক্রম, আর্জি আগাম জামিনের

কলকাতা, ৫ মে (হি.স.): গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিং চৌহান-এর মৃতু্যর ঘটনায় আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়| শুক্রবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন অভিনেতা বিক্রম| গত ২৯ এপ্রিল, শনিবার ভোররাতে রাসবিহারী মোড়ের কাছে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টেলিভিশনের জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন টলিউড অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান বিক্রম| ওই দিন বিক্রম যেহেতু গাড়ির চালকের আসনে ছিলেন, তাই তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে টালিগঞ্জ থানার পুলিশ| সোনিকার পরিবারের পক্ষ থেকেও বিক্রমের বিরুদ্ধে থানায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করা হয়েছে|

বৃহস্পতিবারই বিক্রমকে নোটিশ পাঠিয়ে তিন দিনের মধ্যে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেয় টালিগঞ্জ থানার পুলিশ| কিন্তু, শুক্রবার তাঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলাগুলিতে আগাম জামিন পেতে আলিপুর আদালতের দ্বারস্থ হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়| আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি| উল্লেখ্য, বিক্রমের বিরুদ্ধে যে যে ধারায় মামলা দায়ের হয়েছে, তার সবকটিই জামিনযোগ্য|

গত ২৯ এপ্রিল, শনিবার ভোররাতে দক্ষিণ কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ-তে লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান টেলিভিশনের জনপ্রিয় মডেল সোনিকা সিং চৌহান| ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ও| তদন্তকারীরা জানিয়েছেন, ভোররাতে লেক মলের সামনে গাড়িতে করে যাচ্ছিলেন বিক্রম ও সোনিকা| অভিশপ্ত গাড়ির চালকের আসনে বসেছিলেন বিক্রম| গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে| মুহূর্তের মধ্যে রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় গাড়িটি| এরপরে একটি দোকানে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়| দুর্ঘটনার জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে যায় গাড়িটি| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় বিক্রম ও সোনিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়| হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা সোনিকাকে মৃত বলে ঘোষণা করেন| অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে প্রথমে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হলেও, খানিক পরেই তিনি ফের অসুস্থ বোধ করেন এরপর ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়| বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পান বিক্রম|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top