News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা উত্তর প্রদেশে, মৃত ১৪ জন যাত্রী
Image

বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা উত্তর প্রদেশে, মৃত ১৪ জন যাত্রী

এটাহ (উত্তরপ্রদেশ), ৫ মে (হি.স.): বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পশ্চিমাঞ্চলীয় উত্তর প্রদেশের এটাহ জেলায়| শুক্রবার ভোররাতে এটাহ জেলার জালেসার এলাকার সরাই নিমের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায় একটি মিনি ট্রাক| এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৪ জন যাত্রী| আহত হয়েছেন অন্তত ২৫ জন| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| দুর্ঘটনায় গুরুতর আহতদের স্থানান্তরিত করা হয়েছে আগ্রার এস এন হাসপাতালে| মর্মান্তিক দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন এটাহের জেলাশাসক অমিত কিশোর|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার ভোররাত ৩.৩০ থেকে ৪টের মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে| যাত্রীবোঝাই মিনি ট্রাকটি জালেসার এলাকার নাগলা লাল সিং-থেকে ফিরছিল| ট্রাকে করে বিয়েবাড়ির নিমন্ত্রণ সেরে ফিরছিল একটি দল| পথেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের রেলিংয়ে ধাক্কা মেরে রাস্তার পাশে খালে পড়ে যায় মিনি ট্রাকটি|

সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এস অনিরুদ্ধ পঙ্কজ জানিয়েছেন, মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন যাত্রীর মৃতু্য হয়েছে| আহত অবস্থায় অন্তত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে| দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি| তদন্তকারীদের অনুমান, ট্রাক চালানোর সময় চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, তাই নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top