News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা, মৃত ১ পুলিশ কর্মী
Image

মহারাষ্ট্রে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা, মৃত ১ পুলিশ কর্মী

গাদচিরোলি (মহারাষ্ট্র), ৪ মে (হি.স.): মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় মাওবাদীদের ঘটানো ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃতু্য হয়েছে এক জন পুলিশ কর্মীর| এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৯ জন| ৱুধবার সন্ধ্যায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে গাদচিরোলি জেলার ভামরাগাদ এলাকায়| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, ৱুধবার সন্ধ্যায় অ্যান্টি-নকশাল অভিযান চালাচ্ছিল মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ফোর্স| আচমকাই মাওবাদীরা ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটালে মৃতু্য হয় এক জন পুলিশ কর্মীর| আহত হয়েছেন অন্তত ১৯ জন| ঘটনার সময় গাদচিরোলি জেলার কালেক্টর এবং এসপি মুম্বইতে ছিলেন| ল্যান্ডমাইন বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন|

জেলা কালেক্টর এএসআর নায়েক জানিয়েছেন, ৱুধবার গাদচিরোলি জেলায় দু’টি আক্রমণের ঘটনা ঘটেছে| পুলিশ বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াইয়ে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী| ৱুধবার দুপুরেও ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা| ওই ঘটনায় সি-৬০ ইউনিটের দুই জন পুলিশ কর্মী আহত হয়েছেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top