News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ ও মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণে সমস্যায় পর্ষদ
Image

দ্বাদশ ও মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণে সমস্যায় পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ দ্বাদশ এবং মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ণে মহা সমস্যায় পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ৷ সূত্রের খবর, শিক্ষক-শিক্ষিকাদের এক বড় অংশ উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব নিতে চাইছেন না৷ ফলে, বাধ্য হয়ে পর্ষদ চাকুরীচ্যুত শিক্ষকদের মধ্যে সর্বশেষ যাদের নিয়োগ করেছিল তাদেরকে উত্তরপত্র মূল্যায়নের কাজে লাগিয়েছে৷ কিন্তু, তাতেই সমস্যা সমাধান হচ্ছে না৷
সূত্রের বক্তব্য, প্রতি শিক্ষককে গড়ে কুড়িটি করে উত্তরপত্র মূল্যায়নের গন্ডি বেঁধে দিয়েছে পর্ষদ৷ কিন্তু, গড়ে ৭ থেকে ৮টি উত্তরপত্র মূল্যায়ণের বেশি করতে পারছেন না শিক্ষকরা৷
এই সমস্যা নিয়ে মঙ্গলবার মহাকরণে শিক্ষা দপ্তরের জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে শিক্ষা দপ্তরের অধিকর্তারা এবং পর্ষদ সভাপতি উপস্থিত ছিলেন৷ সূত্র অনুসারে জানা গেছে, শিক্ষামন্ত্রী এই বৈঠকে সমস্যা থেকে উত্তরণের দীশা খঁুজে বের করার জন্য নির্দেশ দিয়েছেন৷ কিন্তু, এদিনের আলোচনা সঠিক কোন দীশা বের হয়নি৷
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল নিয়ে গতবছর বিরাট কেলেংকারী হয়েছিল৷ বহু ছাত্রছাত্রীর ফলাফল ভুলেভরা প্রকাশিত হয়েছিল৷ অবশ্য, এই কেলেংকারীর জন্য দায়ী কারোর বিরুদ্ধেই কোন ব্যবস্থা নেয়নি রাজ্য সরকার৷
পর্ষদের দাবি, এবছর সঠিক সময়ে ফলাফল প্রকাশ করা হবে৷ এরজন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে৷ ১৫ দিনের মধ্যে উত্তরপত্র মূল্যায়নের লক্ষ্যামাত্রা নিয়েছিল পর্ষদ৷ কিন্ত, এখন যা পরিস্থিতি তাতে উত্তরপত্র মূল্যায়ণে কত সময় লাগতে পারে তা নিয়ে চিন্তিত পর্ষদ৷
এদিকে, শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়নের জন্য যে টাকা তাঁদের দেওয়া হয় তাতে তাঁরা সন্তুষ্ট নন৷ টাকার পরিমান বাড়ানোর জন্য বহুবার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষিকারা৷ কিন্তু, রাজ্য সরকার তাতে সাড়া দিচ্ছে না৷ এবছর যাঁদের উত্তরপত্র মূল্যায়ণে দায়িত্ব দেওয়া হয়েছিল, তাঁদের মধ্যে অনেকেই নানা অজুহাতে নিজেদের সরিয়ে নিয়েছেন৷ পর্ষদ তাঁদের কোন চাপও দিতে পারছে না৷ ফলে, এখন রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছে পর্ষদ৷ সূত্রের খবর, রাজ্য সরকার এখন এবিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে৷ কিন্তু, চাপের মুখে উত্তরপত্র মূল্যায়ণে কতজন শিক্ষক-শিক্ষিকাকে রাজী করানো সম্ভব হবে সে বিষয়ে নিশ্চিত নয় রাজ্য সরকার৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top