News Flash

  • Home
  • Uncategorized
  • অবৈধ প্রণয়ের প্রেমিক যুগল আপত্তিজনক অবস্থায় আটক বিশালগড়ে
Image

অবৈধ প্রণয়ের প্রেমিক যুগল আপত্তিজনক অবস্থায় আটক বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৩০ এপ্রিল৷৷ গৃহবধূর সাথে ফস্টিনস্টি করার সময় এলাকাবাসী পাকড়াও করল এক কমরেডকে৷ ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অধীন প্রভুরামপুরে শনিবার৷ স্বামীর অবর্তমানে দুই সন্তানের জননী আনোয়ারা বেগম (২৯)কে দুই সন্তানের বিতা কমরেড লোকমান হোসেন (৪২) কে রাত দশটায় এলাকার জনগণ আপত্তিজনক অবস্থায় আটক করে৷ দিশাহারা হয়ে কমরেড লোকমান তাদের হাতে পায়ে ধরে এবং বলে আর কোন দিন একাজ করবে না৷ কিন্তু এলাকার বাসিন্দা তহিদূল হোসেন দুই পরিবারের জীবনের কথা ভেবে সমস্ত বিষয় আনোয়ারার স্বামী হোসেন মিয়া (৩৫) এর কাছে খুলে বলে৷ দুই সন্তান ও দুই পরিবারের কথা ভেবে কমরেড লোকমানকে বোঝানোর চেষ্টা করা হয়৷ কিন্তু প্রেমে পাগল দুই সন্তানের পিতা কোন কিছু মানতে নারাজ৷ ঐ গৃহবূকে বিয়ে করবে বলে হোসেন মিয়াকে হুমকি দেয় বলে অভিযোগ৷ বাধ্য হয়ে হোসেন মিয়া তার  শ্বশুর বাড়ীর লোকদেরকে সমস্ত ঘটনা খুলে বলে৷ শ্বশুরবাড়ির লোকেরা আনোয়ারাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু, বেকে বসে কমরেডবাবু৷ তাদের পথের কাটা হয়ে না দাঁড়ানোর ভয় দেখাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ৷ দীর্ঘ সাত বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে৷ কিন্তু, কমরেড বলে কথা৷ এলাকাবাসীরা তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাচ্ছে না৷ এলাকার পরিবেশের কথা চিন্তা করে তারা কয়েকদিনের মধ্যে একটি সালিশি সভা করবে বলে জানা যায়৷ আনোয়ারা স্থানীয় অঙ্গনওয়াড়ী কর্মীর বলে জানা গিয়েছে৷ হোসেন মিয়া ভয়ে এখন বাড়িঘর ছাড়া৷ এলাকাবাসীর বক্তব্য চারিত্রিক অধঃপতন লোকমানকে কিভাবে শাসক দলের সদস্যপদ দিল সেই বিষয় নিয়ে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top