News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুতের দাবিতে কদমতলায় নিগমের অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধ
Image

বিদ্যুতের দাবিতে কদমতলায় নিগমের অফিস ঘেরাও এবং রাস্তা অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৯ এপ্রিল৷৷ বিদ্যুতের দাবিতে পথ অবরোধ আমজনতার৷ বিদ্যুৎ অফিস ঘেরাও৷ ঘটনা উত্তর জেলার কদমতলার সরসপুর এলাকায়৷ দীর্ঘ এক সপ্তাহ যাবৎ ঐ এলাকার প্রায় ১০০ টি পরিবার বিদ্যুৎহীন অবস্থায় থাকার পরও কদমতলা বিদ্যুৎ দপ্তরের কোন কর্মচারী বিদ্যুৎ লাইনটি সারাইয়ের উদ্যোগ নেননি৷ সাতদিন যাবৎ ঐ এলাকার জনগণ নাজেহাল৷ বহুবার বিদ্যুৎ দপ্তরের আধিকারিকগণের সাথে কথা বললেও  কোনো লাভ হয়নি৷  অবশেষে আজ সন্ধ্যার পর প্রায় ৫০-৫৬ জন পুরুষ মহিলারা একত্রিত হয়ে কদমতলা-রাণীবাড়ি  সড়কের উপর সরসপুর এলাকায় বসে প্রতিবাদ শুরু করেন৷ তাদের দাবি অতিসত্বর তাদেরকে দিতে হবে৷ আর তালবাহানা চলবে না৷ অপরদিকে কদমতলা বিদ্যুৎ দপ্তর  ঘেরাও করে প্রতিবাদ শুরু করেন স্থানীয় জনগণ৷ অবশেষে সংবাদ মাধ্যমের তৎপরতা ও স্থানীয় জনগণের প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বিকল বিদ্যুৎ লাইনটি আপাতত সারাই করেন৷ তবে দপ্তরের এসডিও ফোন যোগে জানিয়েছেন সোমবারে ঐ লাইনটি সম্পূর্ণরূপে সারাই করা হবে৷ তারপর ক্ষুব্ধ জনগণ দপ্তর ঘেরাও এবং পথ অবরোধ কর্মসূচী প্রত্যাহার করেন৷ ফলে যান চলাচলেও অনেক বিঘ্ন ঘটে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top